calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / খেলাধুলা / শান্ত দেড় বছর পর টেস্ট সেঞ্চুরির দেখা পেলেন
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

শান্ত দেড় বছর পর টেস্ট সেঞ্চুরির দেখা পেলেন

২০২৩ সালের ২৮ নভেম্বর ঘরের মাঠে নিউজল্যান্ডের বিপক্ষে ১০৫ রান করেছিলেন নাজমুল হোসেন শান্ত। এর বছর দেড় বছরেরও বেশি সময় ধরে সাদা পোশাকে তিন অঙ্কের সুখ পাননি তিনি। অবশেষে শ্রীলঙ্কার গলে সে হতাশা কেটেছে তার। লঙ্কান বোলারদের...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ১৭ জুন ২০২৫ • বিকাল ০৫:৪৩
history আপডেট: ১ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১৪০ বার পঠিত

গল টেস্টে দিনের শুরুতেই ৪৫ রানের মধ্যে ৩ উইকেট খুইয়ে বসে বাংলাদেশ। সেখান থেকেই অভিজ্ঞ মুশফিকুর রহিমকে নিয়ে ব্যাটিংয়ের হাল ধরেন শান্ত। তাদের দৃঢ়তায় এখন শ্রীলঙ্কাকে ব্যাকফুটে ঠেলে দিয়েছে সফরকারীরা।

সেঞ্চুরির পর শান্তর উদযাপন। ছবি: সংগৃহীত

আর সেঞ্চুরি তুলে নিয়ে নিজের আত্মবিশ্বাসের জানান দিলেন অধিনায়ক শান্ত। ক্যারিয়ারের ষষ্ঠ এবং শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেওয়ার পথে ১১টি চার এবং ১টি ছক্কা হাঁকিয়েছেন এই বাংলাদেশি ব্যাটার।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত গল টেস্টের প্রথম ইনিংসে ৭৫ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ২৩৯ রান। ১০১ রানে ব্যাট করছেন শান্ত, অন্যপ্রান্তে ৮৭ রান নিয়ে সেঞ্চুরির দিকে ছুটছেন মুশফিকও।