calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী
home হোম / আন্তর্জাতিক / ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা ৫০০ ধরনের ড্রোন-ক্ষেপণাস্ত্র দিয়ে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা ৫০০ ধরনের ড্রোন-ক্ষেপণাস্ত্র দিয়ে

ইউক্রেনে রাতভর শত শত ড্রোন, ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। রবিবার (২৯ জুন) ইউক্রেনের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্সের। প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিম, দক্ষিণ ও মধ্য ইউক্রেনে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ২৯ জুন ২০২৫ • বিকাল ০৩:১৮
history আপডেট: ১ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ৪১১ বার পঠিত

ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, সর্বশেষ হামলায় ড্রোন, ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রসহ প্রায় ৫০০ ধরনের ‘আকাশ অস্ত্র’ ব্যবহার করেছে রাশিয়া। 

ইউক্রেনের সামরিক বাহিনী আরো জানিয়েছে, “বিশাল আক্রমণ প্রতিহত করার জন্য প্রতিরক্ষা বাহিনীর সব উপলব্ধ উপায় মোতায়েন করা হয়েছিল।” 

ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, ইউক্রেনীয় এফ-১৬ যুদ্ধবিমানটির পাইলট তার যথাসাধ্য চেষ্টা করেছিলেন এবং বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে একটি বসতি থেকে দূরে সরিয়ে নিয়ে গিয়েছিলেন।

টেলিগ্রামে এক পোস্টে বিমান বাহিনী বলেছে, “পাইলট তার সব ধরনের বিমান অস্ত্র ব্যবহার করে সাতটি লক্ষ্যবস্তুতেগুলি চালিয়ে ভূপাতিত করেছেন। শেষটি গুলি করার সময়, তার বিমানটি ক্ষতিগ্রস্ত হয় ও উচ্চতা হারাতে শুরু করে।”

ইউক্রেনের সামরিক বাহিনী দাবি করেছে, রাশিয়া রাতভর ইউক্রেনে ৪৭৭টি ড্রোন ও বিভিন্ন ধরনের ৬০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর মধ্যে ইউক্রেনীয় বাহিনী ২১১টি ড্রোন ও ৩৮টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। এছাড়া আরো ২৫৫টি ড্রোন বা সিমুলেটরের পথ পরিবর্তন করা হয়েছে। 

ইউক্রেনীয় বাহিনী দেশের ছয়টি স্থানে রাশিয়ার ড্রোন-ক্ষেপণাস্ত্রের সরাসরি আঘাত হানার তথ্য রেকর্ড করেছে।

মধ্য চেরকাসি অঞ্চলের গভর্নর ইহোর তাবুরেটস টেলিগ্রামে একটি পোস্টে বলেছেন, রুশ বাহিনীর হামলায় এক শিশুসহ ছয়জন আহত হয়েছেন। তিনি আরো জানান, হামলায় তিনটি বহুতল ভবন ও একটি কলেজ ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় কর্মকর্তারা বলছেন, দক্ষিণ ইউক্রেনের মাইকোলাইভ ও মধ্য ডনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলে শিল্প স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

দেশের পশ্চিমে অবস্থিত লভিভ অঞ্চলের গভর্নর বলেছেন, রাশিয়া গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্য হামলা চালিয়েছে । তবে তিনি ক্ষয়ক্ষতির কোনো তথ্য দেননি।