calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / বিনোদন / পাকিস্তানি অভিনেত্রীর লাশ নিতে অস্বীকৃতি বাবার
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

পাকিস্তানি অভিনেত্রীর লাশ নিতে অস্বীকৃতি বাবার

পাকিস্তানের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী হুমাইরা আসগরের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তবে পুলিশ জানিয়েছে, তার পিতা লাশ গ্রহণে অস্বীকৃতি জানিয়েছেন।

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: বুধবার, ৯ জুলাই ২০২৫ • বিকাল ০৫:২১
history আপডেট: ১ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ২৮৭ বার পঠিত

মঙ্গলবার (৮ জুলাই) করাচির ডিফেন্স ফেজ ৬ এলাকার নিজ ফ্ল্যাট থেকে ৩৫ বছর বয়সি হুমাইরার লাশ উদ্ধার করা হয়। 

পুলিশ জানায়, মৃতদেহটি প্রচণ্ডভাবে পচে গিয়েছিল। যা থেকে ধারণা করা হচ্ছে, প্রায় এক মাস আগেই তার মৃত্যু হয়েছে। অভিনেত্রীর লাশ বর্তমানে হিমঘরে সংরক্ষিত রয়েছে।

লাহোরে জন্মগ্রহণ করা হুমাইরা তার স্বপ্ন পূরণের আশায় করাচিতে চলে আসেন। তবে এ শহরেই থেমে গেল তার জীবন প্রদীপ।

মিডিয়ার সঙ্গে কথা বলতে গিয়ে করাচির এসএসপি (দক্ষিণ) মাহজোর আলী বলেন, ২০১৮ সাল থেকে হুমাইরা ওই ফ্ল্যাটে একাই বসবাস করছিলেন এবং ২০২৪ সালের শুরু থেকেই ভাড়া দিতেন না। তিনি পুরোপুরি নিঃসঙ্গতায় বসবাস করছিলেন।’

এদিকে লাশ উদ্ধারের পরপরই পুলিশ তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে। কিন্তু হুমাইরার বাবা মেয়ের লাশ গ্রহণে অস্বীকৃতি জানান। এমনকি তিনি তার মেয়ের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেছেন বলেও স্পষ্টভাবে জানিয়ে দেন।


পুলিশ জানিয়েছে, তাকে (বাবাকে) করাচিতে আসার জন্য বহুবার অনুরোধ জানানো হলেও তিনি কোনো সাড়া দেননি। পরিবারের পক্ষ থেকেও এরপর আর কোনো যোগাযোগ করা হয়নি।

এদিকে হুমাইরার সেই ফ্ল্যাটটি আদালতের নির্দেশে সিল করে দেওয়া হয়েছে। তদন্তকারীরা তার মোবাইল ফোনের ডেটা উদ্ধার করেছেন এবং মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে ফরেনসিক বিশ্লেষণের প্রতিবেদন অপেক্ষায় রয়েছে।

এসএসপি মাহজোর জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে- এটি স্বাভাবিক মৃত্যু। তবে আমরা সব দিক থেকেই তদন্ত করছি।’


ময়নাতদন্ত শেষ হলেও ফরেনসিক বিশ্লেষণের রিপোর্ট না পাওয়া পর্যন্ত কর্তৃপক্ষ নিশ্চিত কিছু বলতে পারছে না।

জানা যায়, ২০১৩ সালে মডেলিং শুরু করেন হুমাইরা।পরে ২০২২ সালের জনপ্রিয় রিয়েলিটি শো তামাশা-তে অংশগ্রহণ করে খ্যাতি অর্জন করেন। তবে গত কয়েক বছর ধরে তিনি জনজীবন থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন।

তার করুণ মৃত্যু এবং পরিবারের উদাসীন প্রতিক্রিয়া শোবিজ অঙ্গনে ব্যক্তিগত জীবনের অব্যক্ত কষ্ট ও মানসিক সংকট নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

তার সহকর্মী ও ভক্তরা সোশ্যাল মিডিয়ায় শোক ও বিস্ময় প্রকাশ করছেন। অনেকেই শোবিজ অঙ্গনের ভেতরে আত্মসমালোচনার আহ্বান জানিয়েছেন।