calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / খেলাধুলা / বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দলের সাফল্য
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দলের সাফল্য

সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে টানা ছয় ম্যাচ জিতে শিরোপা ধরে রাখলেও, সোমবার রাতে বাংলাদেশের মুখে ছিল না উৎসবের হাসি। কারণ, ঠিক সেদিনই রাজধানীর উত্তরা এলাকায় একটি বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারান অন্তত ২৭ জন, আহত...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫ • বিকাল ০৫:০৮
history আপডেট: ১ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১৭৬ বার পঠিত

এই শোকাবহ দিনের ঠিক আগে বসুন্ধরা কিংস অ্যারেনায় নেপালের বিপক্ষে ৪-০ গোলে দুর্দান্ত এক জয় পায় বাংলাদেশ। নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা সাগরিকা একাই করেন চার গোল। দল রাউন্ড রবিন লিগ শেষ করে শতভাগ জয় নিয়ে।

কিন্তু মাঠে সেই চেনা উল্লাস ছিল না। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের কোচ পিটার জেমস বাটলার বললেন ঠিক সেটাই, ‘আজকের ভয়াবহ দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, তাদের পরিবারের প্রতি আমি গভীর শোক জানাচ্ছি। যারা আহত হয়েছেন, তাদের দ্রুত আরোগ্য কামনা করি। এই সময়টা উদযাপনের নয়। ’

তিনি আরও বলেন, ‘কেউ হয়তো তার সন্তান হারিয়েছে, কেউ ভাই-বোন বা প্রিয়জন। এমন ক্ষতির কোনো বিকল্প নেই। আমাদের জয় কিছু মানুষের মুখে সাময়িক হাসি আনতে পারে, কিন্তু এই শোকের সামনে সেটি খুবই ছোট। ’