calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / আইন-আদালত / সাবেক প্রধান বিচারপতি বিপথগামী এবিএম খায়রুল হক গ্রেফতার
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আইন-আদালত বিশেষ প্রতিবেদন

সাবেক প্রধান বিচারপতি বিপথগামী এবিএম খায়রুল হক গ্রেফতার

‘বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে এই জনতা’-সলিল চৌধুরীর লেখা ও সুর দেওয়া বিখ্যাত এই দেশাত্মবোধক গানের কথাই আজ জাতির সামনে যেন অতি বাস্তব হয়ে ধরা দিয়েছে। গণতন্ত্র ধ্বংসকারী সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ২৭ জুলাই ২০২৫ • দুপুর ০১:২১
history আপডেট: ১ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ১৬৫ বার পঠিত

যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় সাবেক এই প্রধান বিচারপতিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার রাতে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্লাহ শুনানি শেষে এ আদেশ দেন। উল্লেখ্য, এই প্রথম দেশের সাবেক কোনো প্রধান বিচারপতিকে কারাগারে যেতে হলো। সন্দেহ নেই, সুশাসন ও ন্যায়বিচারের প্রশ্নে এই গ্রেফতার জাতির ইতিহাসে বড় সাফল্যের অধ্যায় হিসাবে বিবেচিত হবে। একই সঙ্গে এ গ্রেফতারের মধ্য দিয়ে প্রমাণ হয়ে গেল, অন্যায় করে, জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে কেউ কোনোদিন রেহাই পায় না। যদিও দেশের বিচার অঙ্গনের জন্য ঘটনাটি সুখকর ও সম্মানজনক নয়, তবুও সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে কেউই যে আইনের ঊর্ধ্বে নয়, এই বার্তাটি পরিষ্কার হওয়া খুবই প্রয়োজন ছিল। পরিষ্কার হওয়া প্রয়োজন ছিল, শোষকের পক্ষে এবং জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে কোনো বিচারপতিও শেষ পর্যন্ত নিজেকে রক্ষা করতে পারেন না।

পরিতাপের বিষয় হচ্ছে, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে জনগণের শেষ ভরসাস্থল উচ্চ আদালতও দলবাজিতে যুক্ত হয়ে পড়ে, যা ছিল জাতির জন্য দুর্ভাগ্যের। বিশেষজ্ঞরাও বলছেন, স্বয়ং প্রধান বিচারপতিসহ অনেক বিচারপতি একটি স্বৈরাচারী রেজিমকে টিকিয়ে রাখতে যা যা খারাপ দৃষ্টান্ত স্থাপন করা যায়, তার সবই করেছিলেন। এমনকি ২০২৩ সালের ১৫ আগস্ট শোক দিবসের আলোচনা সভায় আপিল বিভাগের একজন বিচারপতি বিচার অঙ্গনকে চরমভাবে বিতর্কিত করে এমনও বলেছিলেন, ‘বিচারপতিরা শপথবদ্ধ রাজনীতিবিদ।’

জানা গেছে, বিচারপতি খায়রুল হকের নামে খুন, দুর্নীতি ও রায় জালিয়াতির অভিযোগে এখন পর্যন্ত চারটি মামলা রয়েছে। এর বাইরে আর কোনো অভিযোগ আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। বিচারাঙ্গন কলুষিত করে শেখ হাসিনাকে ফ্যাসিস্ট শাসক হিসাবে প্রতিষ্ঠিত করতে তিনি নানা ক্ষেত্রে যেসব অপকর্মের বীজ বপন করেছেন, তাতে তার বিরুদ্ধে দায়ের করা এসব মামলা যথেষ্ট কিনা, সে প্রশ্ন উঠতেই পারে। আওয়ামী লীগের একদলীয় শাসনকে দীর্ঘায়িত করার জনক হিসাবে আখ্যায়িত এই সাবেক প্রধান বিচারপতি দীর্ঘদিন আইন ও রীতি লঙ্ঘন করে বেআইনিভাবে নানা সুবিধা নিয়েছেন বলেও অভিযোগ রয়েছে। তাই গুরু পাপে তার বিরুদ্ধে যেন লঘু মামলা না হয়, সংশ্লিষ্টদের সেদিকেও দৃষ্টি দেওয়া প্রয়োজন।

tag ট্যাগ: #বিপথগামী