calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী
home হোম / আন্তর্জাতিক / মস্কোয় ভারতের নিরাপত্তা প্রধান মার্কিন শুল্ক হুমকির পর
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

মস্কোয় ভারতের নিরাপত্তা প্রধান মার্কিন শুল্ক হুমকির পর

ভারতের রাশিয়ান তেল কেনা অব্যাহত রাখায় ওয়াশিংটনের মার্কিন শুল্ক বৃদ্ধির হুমকির পর বুধবার ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল মস্কো সফর করছেন। খবর এএফপির।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ৬ আগস্ট ২০২৫ • বিকাল ০৫:৫০
history আপডেট: ১ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ২৩২ বার পঠিত

রাশিয়ার তেলের অন্যতম প্রধান ক্রেতা ভারত, যা ইউক্রেনের ওপর মস্কোর সামরিক আক্রমণের আয়ের একটি প্রধান উৎস।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার বলেছেন, তিনি রাশিয়ান তেল কেনার কারণে ভারতীয় আমদানির ওপর ‘যথেষ্ট পরিমাণে’ শুল্ক বৃদ্ধির কথা বিবেচনা করছেন।

নয়াদিল্লি আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেনি, তবে দৈনিক পত্রিকা ‘হিন্দু’ জানিয়েছে যে নিরাপত্তা প্রধান অজিত ডোভাল মঙ্গলবার রাতে মস্কোয় যাত্রা করেছেন। এদিকে এনডিটিভি জানিয়েছে, তিনি রাশিয়ায় রয়েছেন।

মস্কো সফররত ডোভালের মার্কিন রাষ্ট্রদূত স্টিভ উইটকফেরও দেখা হওয়ার কথা রয়েছে। উইটকফেরও রাশিয়ান নেতৃত্বে সাথে দেখা করার কথা রয়েছে।

ট্রাম্প রাশিয়াকে ইউক্রেনে তাদের আক্রমণ বন্ধ করতে, শুক্রবার পর্যন্ত সময় দিয়েছেন নতুবা নতুন শাস্তির মুখোমুখি হতে হবে বলে হুমকি দিয়েছেন।

সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, রাশিয়ান তেল কেনা বন্ধ করার জন্য মার্কিন চাপ ‘অহেতুক ও অযৌক্তিক’ এবং ভারত তার স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

বিশ্লেষকরা বলেছেন, রাশিয়ার সামরিক সরঞ্জাম ও তেল কেনার ব্যাপারে ট্রাম্পের ক্ষোভ এই সত্যকে উপেক্ষা করে যে, শীতল যুদ্ধের পর থেকে নয়াদিল্লি ও মস্কোর মধ্যে ঐতিহাসিক ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুসারে, ২০০৯ থেকে ২০১৩ সালের মধ্যে রাশিয়া ভারতের সামরিক আমদানির ৭৬ শতাংশ সরবরাহ করেছে। সাম্প্রতিক বছরগুলোয় এই সরবরাহ উল্লেখযোগ্যভাবে হ্রাস পেলেও, ভারত এখনো মূলত রাশিয়ার ওপর নির্ভরশীল।