calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী
home হোম / জাতীয় / আন্তর্জাতিক আদালতে যাবো দরকার হলে পানির ‘ন্যায্য হিস্যা আদায়ে’ : তারেক রহমান
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

আন্তর্জাতিক আদালতে যাবো দরকার হলে পানির ‘ন্যায্য হিস্যা আদায়ে’ : তারেক রহমান

পানির ‘ন্যায্য হিস্যা আদায়ে’ দরকার হলে আন্তর্জাতিক আদালত এবং জাতিসংঘে যাবেন বলে জানিয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার নগরীর কেন্দ্রীয় ঈদগাহ রোডে রাজশাহী মহানগর বিএনপি’র সম্মেলনে লন্ডন থেকে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ১১ আগস্ট ২০২৫ • দুপুর ০২:৫৬
history আপডেট: ১ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ১৮১ বার পঠিত

এখন স্বৈরাচার বিতাড়িত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমরা কি চেয়েছিলাম, স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনের মূল লক্ষ্য ছিল জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠিত করা, জনগণের বাক-ব্যক্তি স্বাধীনতা প্রতিষ্ঠিত করা। আজ স্বৈরাচার পালিয়ে গিয়েছে। জনগণের শাসন ও তাদের রাজনৈতিক অধিকার আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। সারাবিশ্বে জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার মূল পন্থা হলো তাদের সরাসরি ভোট প্রয়োগের ব্যবস্থা করা। সেই ভোট প্রয়োগের মাধ্যমে জনগণ নির্ধারণ করবে, জনগণের উন্নয়নের জন্য কে আগামীদিনে একটি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত এদেশকে পরিচালনা ও কাজ করবে।

 

তারেক রহমান বলেন, আমরা দেখছি, অন্তর্বর্তী সরকার সেই পথে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। কিছুদিন আগে সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, আগামী রমজানের আগে ইনশাআল্লাহ দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই জাতীয় নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে জনগণের অধিকারে প্রথম পদক্ষেপ বাস্তবায়িত হবে। এখন শুধু ভোট হলেই হবে না, ভোটের মাধ্যমে শুধু সরকার গঠন করলেই হবে না। সাধারণ মানুষ আপনাদের (বিএনপি’র নেতাকর্মী) কাছে জানতে চায়, দেশের ভবিষ্যৎ কি, আগামীদিনে বিএনপি কীভাবে কি করবে- কেন জানতে চায়? কারণ দেশের জনগণ, অধিকাংশ জনগণ বিএনপি’র ওপর আস্থা রাখতে চায়। আমরা দৃৃঢ়ভাবে বিশ্বাস করি, ইনশাআল্লাহ দেশের অধিকাংশ জনগণের সমর্থন ধানের শীষ তথা বিএনপি পাবে।

 

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, বিএনপি’র সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ হতে না পারি তাহলে আমরা চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে পারবো না। জনগণের আস্থা এবং বিশ্বাস আমাদের উপরে আছে। কিন্তু এই বিশ্বাস এবং আস্থা ধরে রাখার দায়িত্ব জনগণের না। এটা ধরে রাখার দায়িত্ব আমাদের সকলের। আমাদের প্রতিজ্ঞা দুটি, এক ঐক্যবদ্ধ থাকা, দুই আগামীদিনে জনগণের আস্থা অর্জনের মাধ্যমে দেশ আমরা পুনর্গঠন করবো।