calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / জাতীয় / যথাযথ চিকিৎসা দেওয়া হয়নি আল্লামা সাঈদীকে : জামায়াত
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

যথাযথ চিকিৎসা দেওয়া হয়নি আল্লামা সাঈদীকে : জামায়াত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, দলের সাবেক নায়েবে আমীর, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ ও মুফাসসিরে কুরআন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর অবদান জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। ১৪...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫ • বিকাল ০৩:৫৯
history আপডেট: ১ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৬০ বার পঠিত

এ সময় তার স্ত্রী ও সন্তানদেরও সাক্ষাৎ করার সুযোগ দেওয়া হয়নি।

 

ডা. শফিকুর রহমান বলেন, মৃত্যুর পর ঢাকায় জানাজা অনুষ্ঠিত করতে না দিয়ে আইনশৃঙ্খলা বাহিনী তৌহিদী জনতার ওপর কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড ও গুলি চালায়, যাতে বহু মানুষ আহত হয়। পরে পিরোজপুরের গ্রামের বাড়িতে জানাজা ও দাফন সম্পন্ন হয়।

তিনি আরও বলেন, ‌‘অর্ধ শতাব্দীর বেশি সময় ধরে আল্লামা সাঈদী দেশে-বিদেশে কুরআনের তাফসির করেছেন। তার বক্তব্য ও রচনাবলী প্রজন্মকে ইসলামী আদর্শে অনুপ্রাণিত করছে। সংসদ সদস্য ও বিভিন্ন কমিটিতে দায়িত্ব পালন করেও তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।’

জামায়াত আমীর আল্লাহর কাছে তাঁর জন্য জান্নাতুল ফেরদাউস কামনা করেন এবং তাঁর রেখে যাওয়া দাওয়াতি কর্মপন্থা অনুসরণের আহ্বান জানান। একই সঙ্গে নেতাকর্মী ও দেশবাসীকে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হওয়ার আহ্বান জানান।

তাঁর প্রত্যাশা ছিল শাহাদাতের মৃত্যু। আল্লাহ রাব্বুল আলামীন তাঁর মৃত্যুকে শহীদি মৃত্যু হিসেবে কবুল করুন। আমি জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মী এবং প্রিয় দেশবাসীকে আল্লামা সাঈদীর জীবনের স্বপ্ন একটি কল্যাণমূলক ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।