calendar_today মঙ্গলবার, ১৮ কার্তিক ১৪৩৩ • ৩ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু ◆ পোশাকশিল্পকে ‘ষড়যন্ত্রকারীরা পরিস্থিতি উসকে দিয়ে ধ্বংসের পাঁয়তারা করছে’ ◆ আগারগাঁও পাসপোর্ট অফিসে দালালবিরোধী অভিযান, ৭ জনের কারাদণ্ড ◆ হকারদের পুনর্বাসনেই হতে পারে শপিং মলের সংকটের সমাধান ◆ ‘আমার দেশ’ পত্রিকা ছেঁড়ার ঘটনায় ক্ষুব্ধ এনইসি, জানাল প্রতিবাদ ◆ ইসরাইলের নির্বাচন কমিশন নির্বাচনের ফল নিয়ে অবস্থান স্পষ্ট করল ◆ ভাল্লুকের সঙ্গে সংঘর্ষে ট্রেনের বগি লাইনচ্যুত, অল্পের জন্য রক্ষা ৩২ যাত্রী ◆ পোশাক কারখানায় ভাঙচুর-অগ্নিসংযোগ: সরকারকে যে আহ্বান জানালেন ডা. শফিকুর রহমান ◆ গাজীপুরে অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, ◆ আইসিসিবিতে ৫ নভেম্বর শুরু হচ্ছে তিন দিনব্যাপী বারভিডা কার এক্সপো
home হোম / তথ্য ও প্রযুক্তি / কার্যকরী অভ্যাস গড়ে তোলা জরুরি পাসওয়ার্ডের নিরাপত্তায়
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
তথ্য ও প্রযুক্তি বিশেষ প্রতিবেদন

কার্যকরী অভ্যাস গড়ে তোলা জরুরি পাসওয়ার্ডের নিরাপত্তায়

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বারবার সতর্ক করলেও, অনলাইনে আমাদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ছে প্রায়শই দুর্বল পাসওয়ার্ড ব্যবহারের কারণে।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শনিবার, ১৬ আগস্ট ২০২৫ • বিকাল ০৩:১৬
history আপডেট: ১ বছর আগে
timer ৫ মিনিট পড়ার সময়
visibility ১৩১ বার পঠিত

প্রযুক্তির সঙ্গে সঙ্গে হ্যাকারদের কৌশলও হয়েছে উন্নত, যার ফলে সাধারণ কিংবা দুর্বল পাসওয়ার্ড ব্যবহারকারীরা পড়ছেন বড় ধরনের সাইবার ঝুঁকিতে।

সোশ্যাল মিডিয়া, অনলাইন ব্যাংকিং, ই-মেইল কিংবা স্মার্টফোন, সবখানেই সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজন শক্তিশালী একটি পাসওয়ার্ড।

অনলাইনে নিরাপত্তা নিশ্চিত করতে কিছু সাধারণ তবে কার্যকর অভ্যাস গড়ে তোলা জরুরি। এক্ষেত্রে চারটি গুরুত্বপূর্ণ উপায় তুলে ধরা হলো- 

জটিল পাসওয়ার্ড ব্যবহার: পাসওয়ার্ড সুরক্ষিত রাখার সবচেয়ে কার্যকর উপায় হলো জটিল ও দীর্ঘ পাসওয়ার্ড ব্যবহার করা। এতে বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, সংখ্যা এবং বিশেষ চিহ্ন মিলিয়ে ব্যবহার করতে হবে। সবচেয়ে নিরাপদ পাসওয়ার্ড হলো এমনটি, যা কোনো মানুষ ভেবে তৈরি করেনি বরং এলোমেলোভাবে জেনারেট করা হয়েছে। ক্রোমসহ অনেক ব্রাউজার ও অ্যাপ এই ধরনের পাসওয়ার্ড তৈরি করে দেয়। তবে এগুলো মনে রাখা কঠিন হওয়ায় নিরাপদভাবে লিখে রাখা বা সংরক্ষণ করাটাও একইরকম গুরুত্বপূর্ণ।

টু-ফ্যাক্টর অথেনটিকেশন ব্যবহার করা: ব্যাংক অ্যাকাউন্টের মত সংবেদনশীল তথ্য রক্ষায় সবসময় টু-ফ্যাক্টর অথেনটিকেশন ব্যবহার করা উচিত। এতে পাসওয়ার্ড পেলেও কেউ অ্যাকাউন্টে ঢুকতে পারবে না যদি না দ্বিতীয় ধাপের যাচাই প্রক্রিয়ায় সফল হতে পারে। এটি ব্যবহারে লগইন করতে বেশি সময় প্রয়োজন হলেও নিরাপত্তার জন্য এটি খুবই জরুরি।

একাধিক অ্যাকাউন্টে একই পাসওয়ার্ড ব্যবহার না করা: একই পাসওয়ার্ড একাধিক অ্যাকাউন্টে ব্যবহার করা গুরুতর নিরাপত্তা ঝুঁকি তৈরি করে। যদি কোনোভাবে একটি পাসওয়ার্ড হ্যাকারদের হাতে যায় তারা ‘ক্রিডেনশিয়াল স্টাফিং’ পদ্ধতিতে একই পাসওয়ার্ড দিয়ে শত শত সাইটে প্রবেশের চেষ্টা করতে পারে। প্রতিটি অ্যাকাউন্টে আলাদা পাসওয়ার্ড ব্যবহার করলে এই ঝুঁকি শূন্যে নামিয়ে আনা সম্ভব।

পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার: যখন জটিল ও আলাদা পাসওয়ার্ড ব্যবহার করতে হয়, তখন সব মনে রাখা কঠিন হয়ে যায়। পাসওয়ার্ড ম্যানেজার এই সমস্যার সমাধান করে, যেখানে একটি মাস্টার পাসওয়ার্ড দিয়ে বাকি সব পাসওয়ার্ড সুরক্ষিত থাকে। আধুনিক ব্রাউজারগুলোর বিল্ট-ইন পাসওয়ার্ড ম্যানেজার সহজে পাসওয়ার্ড সংরক্ষণ ও অটোফিল করতে পারে।

তবে সর্বোচ্চ নিরাপত্তার জন্য এমন ম্যানেজার ব্যবহার করা ভালো যা অনলাইন সার্ভারে পাসওয়ার্ড সংরক্ষণ করে না বরং শুধু স্থানীয় ডিভাইসে রাখে। এমনকি অফলাইন ডিভাইস-ভিত্তিক পাসওয়ার্ড ম্যানেজারও পাওয়া যায়, যা ইন্টারনেটের সঙ্গে কোনো সংযোগ রাখে না।