calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / অপরাধ / রাব্বি খুন সিসা বারে : প্রধান ২ আসামি গ্রেফতার
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অপরাধ বিশেষ প্রতিবেদন

রাব্বি খুন সিসা বারে : প্রধান ২ আসামি গ্রেফতার

রাজধানীর বনানীতে সিসা বারে ছুরিকাঘাতে রাহাত হোসেন রাব্বিকে খুনের ঘটনায় প্রধান দুই আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। কুমিল্লার বরুড়া থেকে শুক্রবার তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন র‌্যাব-১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শনিবার, ১৬ আগস্ট ২০২৫ • বিকাল ০৪:২৬
history আপডেট: ১ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ৩০২ বার পঠিত

গ্রেফতারকৃতরা হলেন মাকসুদুর রহমান হামজা (২৬) ও মুন্না (২৭)। তারা ঘটনার দিন রাব্বিকে সিঁড়িতে পথরোধ করেছিলেন বলে র‌্যাবের ভাষ্য।

গত বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে ‘৩৬০ ডিগ্রি’ নামের ওই সিসা বার থেকে নামার সময় ভবনের সিঁড়িতে ৩১ বছর বয়সী রাব্বিকে ছুরিকাঘাত করা হয় বলে বনানী থানার ওসি রাসেল সারোয়ার জানিয়েছিলেন।

তিনি বলেন, ‘পরে গুরুতর আহত অবস্থায় রাব্বিকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

রাব্বি মহাখালী এলাকার বাসিন্দা। ছুরিকাঘাত করা ব্যক্তিরা তার পূর্বপরিচিত বলে ধারণা পুলিশের।

পরদিন শুক্রবার বনানী এলাকা থেকে মীর হোসেন (২২), ফজলে রাব্বি (২৪), সাব্বির আহমেদ সুমন (৩০) ও আরাফাত ইসলাম ফাহিম (২৭) নামে চারজনকে গ্রেফতার করে পুলিশ।

সেদিনই ঢাকার মহানগর হাকিম ইসরাত জেনিফার জেরিন গ্রেফতার চারজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

একইদিন কুমিল্লা থেকে আরও দু’জন গ্রেফতারের ফলে রাব্বি হত্যাকাণ্ডের ঘটনায় মোট ছয়জনকে গ্রেফতার করা হলো।

সবশেষ গ্রেফতার দু’জনকে রাব্বি হত্যাকাণ্ডের ‘প্রধান আসামি’ হিসেবে তুলে ধরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব বলছে, ইন্টারনেট ব্যবসায়ী রাব্বি ও তার বন্ধু নুরুল ইসলাম খোকন সেদিন ওই সিসা বারে যান।সাড়ে ৫টার দিকে ভবনের চতুর্থ তলা থেকে সিড়ি দিয়ে নেমে দ্বিতীয় তলায় আসার সময় মুন্না এবং হামজা ভিকটিম রাব্বির পথরোধ করে দাড়ায়। তখন মুন্নাকে দেখে রাব্বি জানতে চায়, ‘তুই এই সময় এখানে কেন?’

এ কথা বলা মাত্রই রাব্বির সাথে মুন্না ও হামজার তর্কবিতর্ক শুরু হয়। এক পর্যায়ে মুন্না তার পাঞ্জাবির পকেটে থাকা চাকু বের করে রাব্বিকে ‘উপর্যুপরি’ আঘাত করেন।

র‌্যাব বলছে, গ্রেফতার মুন্না ও হামজার দেয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার মধ্যরাতে মোহাম্মদপুরের রাজিয়া সুলতানা রোড এলাকা হতে রাব্বি হত্যায় ব্যবহৃত একটি সুইস গিয়ার চাকু উদ্ধার করা হয়েছে।

ভিকটিম রাব্বির সাথে মুন্না ও হামজা দীর্ঘদিন ধরেই বনানীর ওই সিসা বারে যেতেন। সেখানে আধিপত্য বিস্তার নিয়ে তাদের মধ্যে ‘দ্বন্দ্ব’ চলছিল।

বুধবার রাত ১টার দিকে মুন্নাকে সিসা লাউঞ্জ থেকে বের হয়ে যেতে বলেন রাব্বি। এ ঘটনার পাশাপাশি পূর্বশত্রুতার জেরে ভোরে রাব্বিকে হত্যা করা হয় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে জানিয়েছে র‌্যাব।

tag ট্যাগ: #রাব্বি খুন