calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী
home হোম / আন্তর্জাতিক / এশিয়াকে নেতৃত্ব দিতে হবে বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থা পুনর্লিখনে : আনোয়ার ইব্রাহিম
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

এশিয়াকে নেতৃত্ব দিতে হবে বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থা পুনর্লিখনে : আনোয়ার ইব্রাহিম

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম বলেছেন, নতুন বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থায় এশিয়াকে নেতৃত্ব দিতে হবে এবং ভবিষ্যৎ অধ্যায় এশিয়দের হাতেই রচিত হতে হবে। সোমবার চীনের তিয়ানজিন বিশ্ববিদ্যালয়ে এক জনসভায় তিনি এ...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫ • সন্ধ্যা ০৬:৩২
history আপডেট: ১ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৪৯ বার পঠিত

১৯৭১ সালে যুক্তরাষ্ট্র সেই সংযোগ ভেঙে দিলে পুঁজি উদারীকরণের নতুন যুগ শুরু হয় এবং জি-৭ গঠিত হয়। বর্তমান সময়ে শুল্কনীতি, বাণিজ্যের অস্ত্রায়ন ও যুদ্ধোত্তর প্রতিষ্ঠানের প্রতি অসন্তোষ নতুন এক অর্থনৈতিক পুনর্বিন্যাসের ইঙ্গিত দিচ্ছে।

প্রধানমন্ত্রীর মতে, প্রতিবারই এ অধ্যায়গুলো এশিয়ার বাইরে রচিত হয়েছে। এবার এশিয়াকে নিজস্ব ভূমিকা রাখতে হবে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (IMF) তথ্য উদ্ধৃত করে আনোয়ার বলেন, বৈশ্বিক বাণিজ্যের তীব্র বিভাজন এবং প্রযুক্তিগত বিচ্ছিন্নতার কারণে কিছু দেশ তাদের মোট দেশজ উৎপাদনের (GDP) ১২ শতাংশ পর্যন্ত ক্ষতির মুখে পড়তে পারে।তিনি সতর্ক করেন, এ পরিস্থিতি উদীয়মান অর্থনীতির জন্য বিশেষভাবে হুমকিস্বরূপ।

সেমিকন্ডাক্টর খাতে নতুন বাজার

একই অনুষ্ঠানে মালয়েশিয়ার সেমিকন্ডাক্টর শিল্পের সম্ভাবনার কথাও তুলে ধরেন আনোয়ার। মালয়েশিয়া বর্তমানে দক্ষিণ-পূর্ব এশিয়ার সেমিকন্ডাক্টর হাব। দেশের বৈদ্যুতিক ও ইলেকট্রনিক (E&E) পণ্যের প্রায় ৬০ শতাংশ যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়।

মালয়েশিয়া চীন ও জাপানের সঙ্গে যৌথভাবে নতুন বাজার খুঁজছে। চীনের উন্মুক্ত নীতি ব্যবহার করে শিল্পে প্রশিক্ষণ ও সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিচ্ছে সরকার। প্রধানমন্ত্রী জানান, মঙ্গলবার তিনি চীনে অবস্থানরত শীর্ষ সেমিকন্ডাক্টর কোম্পানিগুলোর সঙ্গে বৈঠক করবেন।

২০২২ সালের নভেম্বরে দায়িত্ব গ্রহণের পর এটি আনোয়ার ইব্রাহিমের চীনে চতুর্থ কর্ম-সফর।