calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী
home হোম / তথ্য ও প্রযুক্তি / ভিউ বাড়াতে ইউটিউ বনতুন ফিচার নিয়ে এসেছে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
তথ্য ও প্রযুক্তি বিশেষ প্রতিবেদন

ভিউ বাড়াতে ইউটিউ বনতুন ফিচার নিয়ে এসেছে

আপনার মন ভালো থাকুক কিংবা খারাপ তাতে কোনো সমস্যা নেই, যদি সঙ্গে থাকে একটি মোবাইল আর থাকে ইউটিউব। এটি এখন আপনার প্রতিদিনের নিত্যসঙ্গী। আর সে কারণে বিশ্বজুড়ে এর জনপ্রিয়তাও তুঙ্গে। আপনি মন খারাপ হলেই ঢুকে পড়েন ইউটিউবে। এ...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫ • বিকাল ০৪:৩৬
history আপডেট: ১ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ২৩২ বার পঠিত

এককথায় বলা যেতে পারে— ইউটিউব আপনার পরামর্শদাতা। এটা শুধু পরামর্শদাতা হিসাবেই নয়, আপনি চাইলে এ থেকে মাসে লাখ লাখ ডলারও ইনকাম করতে পারেন। একশ্রেণির মানুষ এখন এভাবেই ইউটিউবে প্রতিদিন মাসে হাজার হাজার ডলার আয় করছেন। এ জন্য কনটেন্ট ক্রিয়েটরদের দিকে বাড়তি নজরও রাখে ইউটিউব। তাদের আয় যেন আরও বাড়তে পারে, সে জন্য নানান সুবিধাও যুক্ত করছে তারা। 

আজকের এই ফিচারের মাধ্যমে দর্শকরা প্রতি সপ্তাহে তাদের পছন্দের তিনটি ভিডিও হাইপ করতে সক্ষম হবেন। প্রতিটি হাইপের জন্য কিছু পয়েন্ট নির্ধারণ করে দিয়েছে, যা ভিডিওটিকে লিডারবোর্ডে স্থান তৈরি করতে সাহায্য করবে। আর ফিচারটি নির্মাতাদের লিডারবোর্ডে এগিয়ে যেতে সহায়তা করবে। হাইপ করা ব্যাজটি ভিডিওগুলোতে দেখানো হবে। ব্যবহারকারীদের কাছে শুধু হাইপ করা ভিডিও দেখার জন্য একটি ফিল্টারও থাকবে। ভিডিওর নিচে লাইক বোতামের কাছে একটি পৃথক বোতাম পাবেন, যেখানে ক্লিক করে ভিডিওটি হাইপ করতে পারবেন। এই বৈশিষ্ট্যটি শুধু সেই নির্মাতাদের জন্য কাজ করবে, যাদের ফলোয়ার সংখ্যা ৫ লাখের কম।

আর এ ফিচারের মাধ্যমে তাদের ভিডিওতে ফলোয়ার ও ভিউ আরও বাড়বে। ইউটিউব বিশ্ববাজারের জন্য তার হাইপ বৈশিষ্ট্যটি চালু করেছে, যা নতুন কনটেন্ট ক্রিয়েটরদের জন্য খুবই কাজে আসবে। যারা ভিডিওটি হাইপ করবেন, তাদের হাইপ স্টার ব্যাজ দেওয়া হবে। আর সে কারণে নতুন কন্টেন্ট ক্রিয়েটর তাদের সুবিধার জন্য নতুন ফিচার যুক্ত করল ইউটিউব। আর এটি প্রথম গত বছর মেড অন ইউটিউব ইভেন্টে চালু করা হয়েছিল। আর এটি এখন ভারত, জাপান, আমেরিকা, ব্রিটেন, ইন্দোনেশিয়াসহ বিশ্বের ৩৯ দেশে চালু করা হয়েছে।

tag ট্যাগ: #নতুন ফিচার