calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী
home হোম / বিনোদন / কেউ জীবনেও আমাকে পাত্তা দেয়নি বুয়েটে বন্ধু, সিনিয়র, জুনিয়র—: অপি করিম
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

কেউ জীবনেও আমাকে পাত্তা দেয়নি বুয়েটে বন্ধু, সিনিয়র, জুনিয়র—: অপি করিম

ছোট পর্দার এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী অপি করিম। শুধু অভিনয় দিয়েই নয়, নৃত্য কিংবা উপস্থাপনা—সব জায়গাতেই দর্শক-শ্রোতাদের মনে নিজের আলাদা জায়গা করে নিয়েছেন এই অভিনেত্রী।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫ • বিকাল ০৪:০৪
history আপডেট: ১ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ২৮৯ বার পঠিত

বহুমাত্রিক পরিচয়ে পরিচিত অপি করিম কেবলই সাংস্কৃতিক ব্যক্তিত্ব, মোটেও এমন নয়। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) স্থাপত্যবিদ্যায় পড়াশোনা শেষ করে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন শিক্ষকতাও করেছেন তিনি।

ইঞ্জিনিয়ারিং বই

 

কিছুদিন আগে এক সাক্ষাৎকারে নিজের শিক্ষাজীবন এবং বুয়েটে কাটানো দিনগুলোর স্মৃতিচারণ করেন অভিনেত্রী। কথা প্রসঙ্গে তিনি জানালেন, বিশ্ববিদ্যালয়ে কেউ তাকে সেভাবে পাত্তাই দিত না।

 

অপি করিম বলেন, “বুয়েটের কেউ আমাকে একদম পাত্তা দিত না। আমাদের বাসার উল্টো দিক থেকেই বুয়েটের বাস ছাড়ত। তার আগেই স্টুডেন্ট দিয়ে বাস ভরে যেত। আমাকে কেউ কোনোদিন একবারও বলেনি, ‘ওরে বাবা! অপি করিম!’ একদম না। দাঁড়িয়েই যেতে হয়েছে বেশির ভাগ দিন।”

 

অভিনেত্রীর ভাষায়, অন্য জায়গায় গেলে কিছুটা খাতির পেতেন, তবে বুয়েটে তার নিজের ডিপার্টমেন্টে অবস্থা ছিল উল্টো।

ইঞ্জিনিয়ারিং বই

 

তিনি বলেন, “ইনফ্যাক্ট আমি যদি অন্য ডিপার্টমেন্টে যেতাম কিংবা ব্যাংকে যেতাম, তাহলে কেউ কেউ একটু খাতির-যত্ন করত। কিন্তু আমার ডিপার্টমেন্টে মামা থেকে শুরু করে টিচার, বন্ধু, সিনিয়র, জুনিয়র—কেউ জীবনেও আমাকে পাত্তা দেয়নি।”

 

তবে এই অভিজ্ঞতা নিয়ে কোনো আক্ষেপ নেই অভিনেত্রীর। বরং অপি করিম মনে করেন, এই বিষয়টি তার জন্য দরকার ছিল। কারণ এর ফলে কখনও মনে হয়নি যে সবাই তাকে অ্যাটেনশন দিচ্ছে।

 

এই সাক্ষাৎকারে অপি করিম জানান, নাটকে তিনি মাহফুজ আহমেদের সঙ্গে বেশি কাজ করলেও দর্শকরা তাকে পার্থ বড়ুয়ার সঙ্গে জুটি বেঁধে দেখতে বেশি পছন্দ করতেন