calendar_today মঙ্গলবার, ১৮ কার্তিক ১৪৩৩ • ৩ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু ◆ পোশাকশিল্পকে ‘ষড়যন্ত্রকারীরা পরিস্থিতি উসকে দিয়ে ধ্বংসের পাঁয়তারা করছে’ ◆ আগারগাঁও পাসপোর্ট অফিসে দালালবিরোধী অভিযান, ৭ জনের কারাদণ্ড ◆ হকারদের পুনর্বাসনেই হতে পারে শপিং মলের সংকটের সমাধান ◆ ‘আমার দেশ’ পত্রিকা ছেঁড়ার ঘটনায় ক্ষুব্ধ এনইসি, জানাল প্রতিবাদ ◆ ইসরাইলের নির্বাচন কমিশন নির্বাচনের ফল নিয়ে অবস্থান স্পষ্ট করল ◆ ভাল্লুকের সঙ্গে সংঘর্ষে ট্রেনের বগি লাইনচ্যুত, অল্পের জন্য রক্ষা ৩২ যাত্রী ◆ পোশাক কারখানায় ভাঙচুর-অগ্নিসংযোগ: সরকারকে যে আহ্বান জানালেন ডা. শফিকুর রহমান ◆ গাজীপুরে অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, ◆ আইসিসিবিতে ৫ নভেম্বর শুরু হচ্ছে তিন দিনব্যাপী বারভিডা কার এক্সপো
home হোম / অন্যান্য / ১২১ পদে চাকরি ,বেসরকারি সংস্থায়
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অন্যান্য বিশেষ প্রতিবেদন

১২১ পদে চাকরি ,বেসরকারি সংস্থায়

জনবল নিয়োগ দেবে বেসরকারি সংস্থা সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স (সিসিডিএ)। এমআরএ উপপরিচালকসহ ৮ ক্যাটাগরির ১২১টি পদে নিয়োগ দেবে বেসরকারি সংস্থাটি। যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫ • দুপুর ০২:১৫
history আপডেট: ১ বছর আগে
timer ১০ মিনিট পড়ার সময়
visibility ১৫২ বার পঠিত

পদের নাম ও অন্যান্য

১। উপপরিচালক (কার্যক্রম)

পদসংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীদের ন্যূনতম স্নাতকোত্তর/সমমানের ডিগ্রিধারী হতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণি/বিভাগ অথবা সিজিপিএ ২.৫০-এর কম গ্রহণযোগ্য নয়।

অভিজ্ঞতা: এমআরএ কর্তৃক সনদপ্রাপ্ত এবং পিকেএসএফের সহযোগী যেকোনো ক্ষুদ্র অর্থায়নকারী প্রতিষ্ঠানে ১৫ বছরের অভিজ্ঞতাসহ সমপদে কমপক্ষে ২ বছর এবং ৭০-৮০টি শাখা পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন: আলোচনা সাপেক্ষ।

বয়সসীমা: সর্বোচ্চ ৫০ বছর।

২। উপপরিচালক (প্রকল্প)

পদসংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীদের ন্যূনতম স্নাতকোত্তর/সমমানের ডিগ্রিধারী হতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণি/বিভাগ অথবা সিজিপিএ ২.৫০-এর কম গ্রহণযোগ্য নয়।

অভিজ্ঞতা: এমআরএ কর্তৃক সনদপ্রাপ্ত এবং পিকেএসএফের সহযোগী যেকোনো ক্ষুদ্র অর্থায়নকারী প্রতিষ্ঠানে ১৫ বছরের অভিজ্ঞতাসহ সমপদে কমপক্ষে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন: আলোচনা সাপেক্ষ।

বয়সসীমা: সর্বোচ্চ ৫০ বছর।

৩। এলাকা ব্যবস্থাপক (কার্যক্রম)

পদসংখ্যা: ৫

শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীদের ন্যূনতম স্নাতকোত্তর/সমমানের ডিগ্রিধারী হতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণি/বিভাগ অথবা সিজিপিএ ২.৫০-এর কম গ্রহণযোগ্য নয়।

অভিজ্ঞতা: এমআরএ কর্তৃক সনদপ্রাপ্ত এবং পিকেএসএফের সহযোগী যেকোনো ক্ষুদ্র অর্থায়নকারী প্রতিষ্ঠানে ১০ বছরের অভিজ্ঞতাসহ সমপদে কমপক্ষে ২ বছর এবং ৫-৮টি শাখা পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন: আলোচনা সাপেক্ষ।

বয়সসীমা: সর্বোচ্চ ৪২ বছর।

৪। সিনিয়র ব্যবস্থাপক/ব্যবস্থাপক (মানবসম্পদ ও প্রশাসন)

পদসংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীদের ন্যূনতম স্নাতোকত্তর/সমমানের ডিগ্রিধারী হতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণি/বিভাগ অথবা সিজিপিএ ২.৫০-এর কম গ্রহণযোগ্য নয়। পদসংশ্লিষ্ট বিষয়ে স্নাতক/স্নাতোকোত্তর ডিগ্রিধারী অথবা পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমাসম্পন্নকারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে আট বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এমআরএ কর্তৃক সনদপ্রাপ্ত এবং পিকেএসএফের সহযোগী যেকোনো ক্ষুদ্র অর্থায়নকারী প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন: আলোচনা সাপেক্ষ।

বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর।


৫। কর্মসূচি কর্মকর্তা (শাখা ব্যবস্থাপক)

পদসংখ্যা: ৩০

শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীদের ন্যূনতম স্নাতকোত্তর/সমমানের ডিগ্রিধারী হতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণি/বিভাগ অথবা সিজিপিএ ২.৫০-এর কম গ্রহণযোগ্য নয়।

অভিজ্ঞতা: এমআরএ কর্তৃক সনদপ্রাপ্ত এবং পিকেএসএফের সহযোগী যেকোনো ক্ষুদ্র অর্থায়নকারী প্রতিষ্ঠানে পাঁচ বছরের অভিজ্ঞতাসহ শাখা ব্যবস্থাপক পদে কমপক্ষে তিন বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন: আলোচনা সাপেক্ষ।

বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর।

৬। আইটি অফিসার

পদসংখ্যা: ৩

শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীদের কম্পিউটার সায়েন্স/সিএসই (CSE) বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণি/বিভাগ অথবা অথবা সিজিপিএ ২.৫০-এর কম গ্রহণযোগ্য নয়।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে পাঁচ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এমআরএ কর্তৃক সনদপ্রাপ্ত এবং পিকেএসএফের সহযোগী যেকোনো ক্ষুদ্র অর্থায়নকারী প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন: আলোচনা সাপেক্ষ।

বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর।

৭। শাখা হিসাবরক্ষক

পদসংখ্যা: ৩০

শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীদের হিসাববিজ্ঞানে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণি/বিভাগ অথবা সিজিপিএ ২.৫০-এর কম গ্রহণযোগ্য নয়।

অভিজ্ঞতা: এমআরএ কর্তৃক সনদপ্রাপ্ত এবং পিকেএসএফের সহযোগী যেকোনো ক্ষুদ্র অর্থায়নকারী প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন: স্থায়ীকরণের পর ৩০,৪৯৪/-থেকে ৩২,৯৩১/- টাকা (শিক্ষানবিশকালে ১৫,০০০/- থেকে ১৭,০০০/-)

বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর।

অসামরিক পদে লোকবল নিয়োগ দিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী

৮। প্রশিক্ষণার্থী মাঠ কর্মকর্তা (ট্রেইনি ফিল্ড অফিসার)

পদসংখ্যা: ৫০

শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীদের এইচএসসি/স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণি/বিভাগ অথবা সিজিপিএ ২.৫০-এর কম গ্রহণযোগ্য নয়।

অভিজ্ঞতা: এমআরএ কর্তৃক সনদপ্রাপ্ত এবং পিকেএসএফের সহযোগী যেকোনো ক্ষুদ্র অর্থায়নকারী প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে কাজের দক্ষতা প্রমাণ সাপেক্ষে চাকরি নিশ্চিতকরণের সময় উচ্চতর পদে পদায়নপ্রাপ্তির সুযোগ রয়েছে।

বেতন: স্থায়ীকরণের পর ২৮,০৫৭/-থেকে ৩২,৯৩১/- টাকা (শিক্ষানবিশকালে ১৫,০০০/- থেকে ১৭,০০০/-)

বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর।

আবেদনের যোগ্যতা

১। সব পদে অধিক যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের জন্য বয়স শিথিলযোগ্য।

২। সব পদে কম্পিউটারে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, বাংলা ও ইংরেজি টাইপিং, ইন্টারনেট ব্যবহার এবং মাইক্রোফিন-৩৬০ (ডেটাসফট) সফটওয়্যার জানা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

৩। সব পদের জন্য শিক্ষানবিশ/প্রশিক্ষণকাল সর্বোচ্চ ৬ মাস, তবে কর্মক্ষেত্রে দক্ষতার ভিত্তিতে শিক্ষানবিশকাল হ্রাস/বৃদ্ধি করা হতে পারে।

৪। শাখা পর্যায়ে বিনা মূল্যে একক আবাসন–সুবিধা।

আবেদনপ্রক্রিয়া

আবেদনপত্র, দুই কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজ ছবি, জাতীয় পরিচয়পত্র/জন্মসনদ, নাগরিকত্ব সনদ, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও প্রশিক্ষণ (প্রযোজ্য ক্ষেত্রে) সনদের ফটোকপিসহ নির্বাহী পরিচালক, সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স (সিসিডিএ), সিসিডিএ ভবন, ১/৮, ব্লক: জি, লালমাটিয়া হাউজিং এস্টেট, মোহাম্মদপুর, ঢাকা: ১২০৭ বরাবর, অথবা ccdarecruitment@gmail.com এই ঠিকানায় ই-মেইলের মাধ্যমে পাঠাবেন।

আবেদনের শেষ সময়

১২ অক্টোবর ২০২৫