calendar_today মঙ্গলবার, ১৮ কার্তিক ১৪৩৩ • ৩ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু ◆ পোশাকশিল্পকে ‘ষড়যন্ত্রকারীরা পরিস্থিতি উসকে দিয়ে ধ্বংসের পাঁয়তারা করছে’ ◆ আগারগাঁও পাসপোর্ট অফিসে দালালবিরোধী অভিযান, ৭ জনের কারাদণ্ড ◆ হকারদের পুনর্বাসনেই হতে পারে শপিং মলের সংকটের সমাধান ◆ ‘আমার দেশ’ পত্রিকা ছেঁড়ার ঘটনায় ক্ষুব্ধ এনইসি, জানাল প্রতিবাদ ◆ ইসরাইলের নির্বাচন কমিশন নির্বাচনের ফল নিয়ে অবস্থান স্পষ্ট করল ◆ ভাল্লুকের সঙ্গে সংঘর্ষে ট্রেনের বগি লাইনচ্যুত, অল্পের জন্য রক্ষা ৩২ যাত্রী ◆ পোশাক কারখানায় ভাঙচুর-অগ্নিসংযোগ: সরকারকে যে আহ্বান জানালেন ডা. শফিকুর রহমান ◆ গাজীপুরে অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, ◆ আইসিসিবিতে ৫ নভেম্বর শুরু হচ্ছে তিন দিনব্যাপী বারভিডা কার এক্সপো
home হোম / রাজনীতি / সেফ এক্সিট’ নিতে দেওয়া হবে না যেনতেন নির্বাচন দিয়ে ‘: সারজিস
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

সেফ এক্সিট’ নিতে দেওয়া হবে না যেনতেন নির্বাচন দিয়ে ‘: সারজিস

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, জুলাই সনদের বাস্তবায়ন ছাড়া কারও জন্যই ‘সেফ এক্সিট’ নেই। কিছু উপদেষ্টা যেনতেনভাবে নির্বাচন দিয়ে ‘সেফ এক্সিট’ নিতে চাইলেও- তা হতে দেওয়া হবে না।...

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫ • বিকাল ০৪:২১
history আপডেট: ১ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ২২৬ বার পঠিত

শাপলা প্রতীক প্রসঙ্গে তিনি বলেন, আমরা নির্বাচন কমিশন, সচিব ও আইন বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছি। শাপলা প্রতীক দিতে আইনগত কোনো বাধা নেই। তাই আমরা প্রত্যাশা করছি, স্বাধীন নির্বাচন কমিশন কোনো প্রভাবিত সিদ্ধান্ত নেবে না এবং আমরা শাপলা প্রতীকেই নির্বাচন করব।

ফেব্রুয়ারিতে নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে প্রশ্নের জবাবে সারজিস আলম বলেন, জুলাই সনদের বাস্তবায়ন ও গণঅভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের বিচার দৃশ্যমান হলে নির্বাচনে অংশ নিতে আমাদের আপত্তি নেই।

তিনি আরও বলেন, একটি কনফারেন্সে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমাদের জানিয়েছিলেন, শেখ হাসিনাসহ যাদের বিরুদ্ধে হত্যার নির্দেশদাতা হিসেবে প্রমাণ রয়েছে, তাদের বিচারের রায় ডিসেম্বরের মধ্যে কার্যকর হবে। আমরা সেই আস্থার অপেক্ষায় আছি। যদি সেটি বাস্তবায়ন হয়, ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন সম্ভব।