calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী
home হোম / জাতীয় / শাহবাগ অভিমুখে প্রাথমিক শিক্ষকদের মিছিলে পুলিশের বাধা, কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

শাহবাগ অভিমুখে প্রাথমিক শিক্ষকদের মিছিলে পুলিশের বাধা, কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

দশম গ্রেডে বেতনসহ ৩ দফা দাবিতে অবস্থান কর্মসূচি; দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: শনিবার, ৮ নভেম্বর ২০২৫ • বিকাল ০৫:০৯
history আপডেট: ১২ মাস আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ১৯২ বার পঠিত

প্রাথমিক শিক্ষকদের শাহবাগ অভিমুখী পদযাত্রায় বাধা দিয়েছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ব্যবহার করেছে। শনিবার (৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটে।

এর আগে সকালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা দশম গ্রেডে বেতন নির্ধারণসহ তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্রীয় শহিদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেন। দেশের বিভিন্ন জেলা থেকে হাজারো শিক্ষক এই অবস্থানে যোগ দেন এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

দাবি ও ক্ষোভ: 'প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ'-এর ব্যানারে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির বিভিন্ন অংশসহ চারটি শিক্ষক সংগঠন এই কর্মসূচি পরিচালনা করছে। আন্দোলনকারী সংগঠনগুলোর মধ্যে রয়েছে—বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (কাশেম-শাহিন), বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (শাহিন-লিপি) এবং সহকারী শিক্ষক দশম গ্রেড বাস্তবায়ন পরিষদ। এছাড়াও ঢাকা–চট্টগ্রাম বিভাগের তৃতীয় ধাপে নিয়োগপ্রাপ্ত শিক্ষকরাও আন্দোলনে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন।

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সহকারী শিক্ষক ফাতেমা শবনম গ্রেড বৈষম্যের তীব্র সমালোচনা করে বলেন, "উপজেলা হিসাব রক্ষণ অফিসের অফিস সহকারীরা যেখানে ১২তম গ্রেডে বেতন পান, সেখানে আমরা শিক্ষক হয়ে পাই ১৩তম গ্রেডে। এই বৈষম্যের কারণে আমরা সম্মানও পাই না।"

শরীয়তপুরের নড়িয়া উপজেলার শিক্ষক ইয়াছিন মিয়া একই ধরনের ক্ষোভ প্রকাশ করে বলেন, "সরকারি গাড়িচালকরা ১২তম গ্রেডে বেতন পান, অথচ শিক্ষকেরা পান ১৩তম গ্রেডে। দেশে শিক্ষকদের এই অবমূল্যায়ন মেনে নেওয়া যায় না।"

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির (শাহিন–লিপি) সাধারণ সম্পাদক খায়রুন নাহার লিপি বলেছেন, "আলোচনা বহুবার হয়েছে, কিন্তু কোনো ফল আসেনি। এবার দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথেই থাকব।"

সহকারী শিক্ষকদের প্রধান তিন দফা দাবিগুলো হলো:

  • ১০ম গ্রেডে বেতন নির্ধারণ

  • ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড সমস্যার সমাধান

  • শতভাগ বিভাগীয় পদোন্নতি বাস্তবায়ন