calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী
home হোম / বিনোদন / ঐন্দ্রিলা আত্মহননের সিদ্ধান্ত নিয়েছিলেন
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

ঐন্দ্রিলা আত্মহননের সিদ্ধান্ত নিয়েছিলেন

ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী ঐন্দ্রিলা সেন ও তার মা আত্মহননের সিদ্ধান্ত নিয়েছিলেন। একটি পডকাস্টে অতিথি হিসেবে উপস্থিত হয়ে সেই দুঃসহ সময়ের কথা বর্ণনা করেছেন এই অভিনেত্রী। ২০১৫ সালে সড়ক দুর্ঘটনায় মারা যান ঐন্দ্রিলার...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ • দুপুর ০১:০৭
history আপডেট: ৯ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ২৯৮ বার পঠিত

সেই দিনের ঘটনা বর্ণনা করে এই অভিনেত্রী বলেন, আমি কোলাঘাটের কাছে একটি শুটিংয়ে গিয়েছিলাম। সঙ্গে আমার মা ছিলেন। মাত্র আধা ঘণ্টা আগেই বাবার সঙ্গে আমাদের কথা হয়েছিল। হঠাৎ মায়ের কাছে একটি ফোন আসে, বাবার এক্সিডেন্ট হয়েছে, আমরা যেন তাড়াতাড়ি চলে যাই।

কলকাতার বেহালা শীলপাড়া এলাকায় একেবারে মধ্যবিত্ত পরিবারে বেড়ে উঠেছেন ঐন্দ্রিলা। এ অভিনেত্রীর ভাষায়, আমরা জানতাম না এটিএম থেকে কীভাবে টাকা তুলতে হয়, কীভাবে ইলেকট্রিক বিল দিতে হয়!

বাবার ওপরে নির্ভরশীল থাকার ব্যাপারটি ব্যাখ্যা করে ঐন্দ্রিলা বলেন, আমি এবং মা সম্পূর্ণ বাবার ওপর নির্ভরশীল ছিলাম। শ্মশানে বসেও আমি বলেছিলাম, ‘বাবাকে বলো বাবা সব এনে দেবে।’ বাবাকে যে এত তাড়াতাড়ি হারিয়ে ফেলব, সেটা কল্পনাও করতে পারিনি।

আমি হয়তো ভাবতেও পারিনি, আমার সঙ্গে আমার বাবা নেই। সেই সময়টা ভীষণ কঠিন ছিল।

এ পরিস্থিতিতে ঐন্দ্রিলা ও তার মা আত্মহননের চিন্তাও করেছিলেন। এ তথ্য স্মরণ করে এই অভিনেত্রী বলেন, আমরা বাজার করতে জানতাম না, কোথায় গহনা থাকে সেটাও জানতাম না। এক কথায় আমি আর আমার মা সম্পূর্ণ বাবার ওপর নির্ভরশীল ছিলাম।

একটা সময় আমি আর মা সিদ্ধান্ত নিয়েছিলাম, আমরা আত্মহত্যা করব। অনেক কষ্টে সেই সময় থেকে বেরিয়ে এসেছি।

রবি কিনাগী নির্মিত ‘বন্ধন’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে ঐন্দ্রিলার। ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত জিৎ-কোয়েল অভিনীত এ সিনেমায় পার্শ্ব-চরিত্রে অভিনয় করেন তিনি। বর্তমানে ভারতীয় বাংলা সিনেমার ব্যস্ত অভিনেত্রী ঐন্দ্রিলা।বর্তমানে তার হাতে রয়েছে ‘সাজঘর’, ‘চন্দ্রবিন্দু’ সিনেমার কাজ। 

tag ট্যাগ: #ঐন্দ্রিলা