calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / রাজনীতি / তৃতীয় শক্তিকে ক্ষমতায় আনার ষড়যন্ত্র করছে বিএনপি: মুক্তিযুদ্ধমন্ত্রী
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

তৃতীয় শক্তিকে ক্ষমতায় আনার ষড়যন্ত্র করছে বিএনপি: মুক্তিযুদ্ধমন্ত্রী

বিএনপি তৃতীয় কোনো শক্তিকে ক্ষমতায় আনার ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন মুক্তিযোদ্ধাবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেন, এখন বিএনপির একটিই অপচেষ্টা নির্বাচন বানচাল করা। তৃতীয় কোনো শক্তি দেশটা নিক। বিএনপি হতে...

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: রবিবার, ২ এপ্রিল ২০২৩ • বিকাল ০৫:৫১
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৪৯ বার পঠিত

শুক্রবার নোয়াখালীর হাতিয়ায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।  মন্ত্রী বলেন, মানুষ যদি আমাদের নৌকা মার্কায় ভোট দেয়, তাহলে প্রধানমন্ত্রী হবেন শেখ হাসিনা। তার কাছে দেশ ও দেশের মানুষ নিরাপদ। আর যারা এতিমের টাকা চুরি করছে, যাদের কাছে এতিমের টাকা নিরাপদ নয়, যারা এতিমের টাকার লোভ সামলাতে পারে না, আত্মসাৎ করে তাদের কাছে দেশের ১৭ কোটি মানুষের সম্পদ নিরাপদ থাকতে পারে না।

তারেক জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, তারেক জিয়া এতিমের টাকা চুরি, অর্থপাচার, ২১ আগস্ট গ্রেনেড হামলা ও আওয়ামী লীগ নেত্রী আইভী রহমান হত্যা মামলার আসামি।  

মোজাম্মেল হক বলেন, বঙ্গবন্ধু স্বাধীনতাকামী না হলে আমরা বাংলাদেশ পেতাম না। আইয়ুব খান ২৩ বছরের শাসনামলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিচ্ছিন্নতাবাদী বলে ১৩ বছর জেলে রেখেছিল। পাকিস্তান জন্মের পর থেকে বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন।

উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন- সংসদ সদস্য আয়েশা ফেরদাউস, বীর মুক্তিযোদ্ধা সাবেক সংসদ সদস্য অধ্যাপক ওয়ালী উল্যা, উপজেলা চেয়ারম্যান মাহবুব মোর্শেদ ও পৌর মেয়র কে এম ওবায়েদ উল্যা। বাসস।

tag ট্যাগ: #111