calendar_today মঙ্গলবার, ১৮ কার্তিক ১৪৩৩ • ৩ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু ◆ পোশাকশিল্পকে ‘ষড়যন্ত্রকারীরা পরিস্থিতি উসকে দিয়ে ধ্বংসের পাঁয়তারা করছে’ ◆ আগারগাঁও পাসপোর্ট অফিসে দালালবিরোধী অভিযান, ৭ জনের কারাদণ্ড ◆ হকারদের পুনর্বাসনেই হতে পারে শপিং মলের সংকটের সমাধান ◆ ‘আমার দেশ’ পত্রিকা ছেঁড়ার ঘটনায় ক্ষুব্ধ এনইসি, জানাল প্রতিবাদ ◆ ইসরাইলের নির্বাচন কমিশন নির্বাচনের ফল নিয়ে অবস্থান স্পষ্ট করল ◆ ভাল্লুকের সঙ্গে সংঘর্ষে ট্রেনের বগি লাইনচ্যুত, অল্পের জন্য রক্ষা ৩২ যাত্রী ◆ পোশাক কারখানায় ভাঙচুর-অগ্নিসংযোগ: সরকারকে যে আহ্বান জানালেন ডা. শফিকুর রহমান ◆ গাজীপুরে অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, ◆ আইসিসিবিতে ৫ নভেম্বর শুরু হচ্ছে তিন দিনব্যাপী বারভিডা কার এক্সপো
home হোম / বিনোদন / বন্দুক হামলা পপ তারকা রিয়ানার বাড়িতে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

বন্দুক হামলা পপ তারকা রিয়ানার বাড়িতে

মার্কিন পপ তারকা রিয়ানার বেভারলি হিলসের বাড়িতে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। বিবিসি পুলিশের বরাতে এ তথ্য জানিয়েছে। পুলিশ জানিয়েছে, রোববার স্থানীয় সময় দুপুর ১টা ১৫ মিনিটে গুলির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় লস অ্যাঞ্জেলেসের...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ • বিকাল ০৫:৫৪
history আপডেট: ৭ মাস আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ২৬০ বার পঠিত

একজন পুলিশ কর্মকর্তা সিবিএস নিউজকে জানান, লক্ষ্যবস্তু করা বাড়িটি রিয়ানার এবং ঘটনাস্থল থেকে অ্যাসল্ট রাইফেলের খোসা উদ্ধার করা হয়। তবে এই ঘটনায় কেউ আহত হয়নি।

আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র লস অ্যাঞ্জেলেস টাইমসকে জানিয়েছে, ঘটনার সময় রিয়ানা ওই বাড়িতে ছিলেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রায় ৩০ বছর বয়সি এক নারী গাড়ি নিয়ে বাড়ির সামনে এসে সাতটি গুলি ছুড়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যান। পরে রিয়ানার বাড়ি থেকে প্রায় ৮ মাইল দূরে ওই নারীর গাড়ি খুঁজে পাওয়া যায় এবং সেখান থেকেই তাকে আটক করা হয়। এখনো তার পরিচয় প্রকাশ করা হয়নি।