calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী
home হোম / বিনোদন / বিয়ে করা ঠিক নয় শুধু বিয়ের জন্য : ম্রুণাল ঠাকুর
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

বিয়ে করা ঠিক নয় শুধু বিয়ের জন্য : ম্রুণাল ঠাকুর

নতুন সিনেমা ‘দো দিওয়ানে শেহের মে’ সিনেমা প্রসঙ্গে মুম্বাইয়ে সাংবাদিকদের এক সাক্ষাৎকারে কথা বলেছেন অভিনেত্রী ম্রুণাল ঠাকুর। আড্ডায় উঠে আসে তার শারীরিক পরিবর্তন, সহ-অভিনেতার সঙ্গে রসায়ন, ব্যক্তিগত অনিরাপত্তা, সৌন্দর্য...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ১৫ মার্চ ২০২৬ • বিকাল ০৫:০২
history আপডেট: ৭ মাস আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ২৬৫ বার পঠিত

‘দো দিওয়ানে শেহের মে’ সিনেমার একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে— ‘অনিরাপত্তা’ ও ‘আত্মবিশ্বাস’। বাস্তবজীবনেও এর মুখোমুখি হয়েছেন ম্রুণাল ঠাকুর। অভিনেত্রী বলেন, ‘ছাত্রজীবনে অনেক প্রশ্নের উত্তর জানা সত্ত্বেও ক্লাসে হাত তুলতে পারতাম না। আত্মবিশ্বাসের অভাব ছিল। 

তিনি বলেন, আবার ইংরেজিতে মারাঠি টান থাকায় অস্বস্তি লাগত। উচ্চারণ নিয়ে মশকরা হতো। এমনকি আমার নাম নিয়েও অনেকে মজা করত।’ 

ইন্ডাস্ট্রিতে আসার পরও এসব নিয়ে সচেতন ছিলেন অভিনেত্রী। তিনি বলেন, ‘মনে হতো ইংরেজির অভিজাত উচ্চারণ দরকার। কিন্তু পরে বুঝেছি, যতক্ষণ এসবকে গুরুত্ব দেবেন, ততক্ষণই তা আপনাকে দুর্বল করবে। এখন আমি নিজের মতো থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করি।’ সিনেমার রোশনি চরিত্রের সঙ্গে তার মিলও কম নয়। ৬০ শতাংশ রোশনি, ৪০ শতাংশ আমি বলে জানান ম্রুণাল ঠাকুর। 

ক্যারিয়ারের শুরুতে সৌন্দর্য নিয়েও ম্রুণালের তেমন সুখকর অভিজ্ঞতা ছিল না। প্রথম সিনেমা লাভ সোনিয়ার অডিশনের সময় ফোল্ডারে লেখা ছিল— ‘ডু নট ওপেন’। ম্রুণাল বলেন, তবে পরিচালক সেটি খুলেছিলেন বলেই সুযোগটা পাই। সোনিয়া ছিল গ্রামের মেয়ে। প্রযোজকদের বোঝাতে হয়েছিল— মেকআপে সব ঠিক করা যাবে। তখনই বুঝেছি, শুধু সৌন্দর্য দিয়ে কিছু হয় না। সবার জীবনেই সংগ্রাম আছে। আবার কিছু আক্ষেপও আছে। কখনো মনে হয়, যদি সাধারণ মেয়ে হতাম! পরিবারের সঙ্গে বাইরে ডিনারে যেতে পারতাম। এমনও হয়েছে, কাছের মানুষের শেষকৃত্যেও যেতে পারিনি।

সিনেমাটির প্রযোজক খ্যাতিমান নির্মাতা সঞ্জয় লীলা বানসালি। তার প্রশংসা এখনো ম্রুণালের মনে গেঁথে আছে। ‘সীতা রাম দেখার পর তিনি বলেছিলেন— অনেক দিন পর এমন একজন মারাঠি মেয়ে এসেছে, যে কোনো শোরগোল না করে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা তৈরি করছে। অভিনেত্রী বলেন, বিশ্বাস করুন— এটি আমার কাছে অনেক বড় প্রশংসা।

কেমন মানুষকে জীবনসঙ্গী হিসেবে চান? উত্তরে লাজুক হেসে ম্রুণাল বলেন, যার নেতৃত্বগুণ আছে। যে পরিবারকে সঙ্গে নিয়ে এগোয়। আমার কাজকে সম্মান করবে। আমার খামতিগুলো মেনে নেবে। আর যার সঙ্গে থাকলে মানসিক শান্তি পাব—এমন ছেলেকেই চাই।