calendar_today মঙ্গলবার, ১৮ কার্তিক ১৪৩৩ • ৩ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু ◆ পোশাকশিল্পকে ‘ষড়যন্ত্রকারীরা পরিস্থিতি উসকে দিয়ে ধ্বংসের পাঁয়তারা করছে’ ◆ আগারগাঁও পাসপোর্ট অফিসে দালালবিরোধী অভিযান, ৭ জনের কারাদণ্ড ◆ হকারদের পুনর্বাসনেই হতে পারে শপিং মলের সংকটের সমাধান ◆ ‘আমার দেশ’ পত্রিকা ছেঁড়ার ঘটনায় ক্ষুব্ধ এনইসি, জানাল প্রতিবাদ ◆ ইসরাইলের নির্বাচন কমিশন নির্বাচনের ফল নিয়ে অবস্থান স্পষ্ট করল ◆ ভাল্লুকের সঙ্গে সংঘর্ষে ট্রেনের বগি লাইনচ্যুত, অল্পের জন্য রক্ষা ৩২ যাত্রী ◆ পোশাক কারখানায় ভাঙচুর-অগ্নিসংযোগ: সরকারকে যে আহ্বান জানালেন ডা. শফিকুর রহমান ◆ গাজীপুরে অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, ◆ আইসিসিবিতে ৫ নভেম্বর শুরু হচ্ছে তিন দিনব্যাপী বারভিডা কার এক্সপো
home হোম / আন্তর্জাতিক / ইরান যুদ্ধ বন্ধে ‘প্রস্তুত নয়’ , তবে আলোচনা চলছে: ট্রাম্প
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

ইরান যুদ্ধ বন্ধে ‘প্রস্তুত নয়’ , তবে আলোচনা চলছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের যুদ্ধ তৃতীয় সপ্তাহে গড়িয়েছে। এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুদ্ধ বন্ধের বিষয়ে তেহরানের সঙ্গে আলোচনা চলছে, তবে ইরান এখনো কোনো চুক্তিতে পৌঁছানোর জন্য...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ১৬ মার্চ ২০২৬ • বিকাল ০৪:৪৮
history আপডেট: ৭ মাস আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ২২০ বার পঠিত

ট্রাম্প আলোচনার দাবি করলেও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সরাসরি তা অস্বীকার করেছেন। সিবিএস-এর ‘ফেস দ্য নেশন’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমেরিকানদের সঙ্গে কথা বলার কোনো কারণ আমরা দেখছি না। যখন তারা আমাদের ওপর হামলা চালানোর সিদ্ধান্ত নিচ্ছিল, তখনও আমরা তাদের সঙ্গে আলোচনায় ছিলাম।’

আরাগচি সাফ জানিয়ে দেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার অভিজ্ঞতা কখনোই সুখকর ছিল না। তিনি দাবি করেন, ইরান যথেষ্ট স্থিতিশীল ও শক্তিশালী এবং তারা কেবল তাদের জনগণকে রক্ষা করছে।

উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ভয়াবহ হামলার প্রথম দিনেই ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি এবং কয়েক ডজন উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হন। নেতৃত্বের এই বিশাল শূন্যতার মাঝেই মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়েছে এবং বিশ্ব বাজারে জ্বালানি তেলের সংকটে অস্থিরতা বিরাজ করছে।

tag ট্যাগ: #ইরান