calendar_today সোমবার, ১৭ কার্তিক ১৪৩৩ • ২ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
মানুষের মূল্যায়ন হওয়া উচিত চরিত্র দিয়েই : প্রভা ◆ পোশাকশিল্পকে ‘ষড়যন্ত্রকারীরা পরিস্থিতি উসকে দিয়ে ধ্বংসের পাঁয়তারা করছে’ ◆ আগারগাঁও পাসপোর্ট অফিসে দালালবিরোধী অভিযান, ৭ জনের কারাদণ্ড ◆ হকারদের পুনর্বাসনেই হতে পারে শপিং মলের সংকটের সমাধান ◆ ‘আমার দেশ’ পত্রিকা ছেঁড়ার ঘটনায় ক্ষুব্ধ এনইসি, জানাল প্রতিবাদ ◆ ইসরাইলের নির্বাচন কমিশন নির্বাচনের ফল নিয়ে অবস্থান স্পষ্ট করল ◆ ভাল্লুকের সঙ্গে সংঘর্ষে ট্রেনের বগি লাইনচ্যুত, অল্পের জন্য রক্ষা ৩২ যাত্রী ◆ পোশাক কারখানায় ভাঙচুর-অগ্নিসংযোগ: সরকারকে যে আহ্বান জানালেন ডা. শফিকুর রহমান ◆ গাজীপুরে অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, ◆ আইসিসিবিতে ৫ নভেম্বর শুরু হচ্ছে তিন দিনব্যাপী বারভিডা কার এক্সপো ◆ গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ; পুলিশ বক্সে আগুন ◆ ঠাকুরগাঁওয়ের উপনির্বাচন নিয়ে জামায়াতের অবস্থানের সমালোচনায় এনসিপি
home হোম / অর্থনীতি / অর্থনীতির জন্য মহাবিপর্যয় ইরান যুদ্ধ বিশ্ব : জার্মানি
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অর্থনীতি বিশেষ প্রতিবেদন

অর্থনীতির জন্য মহাবিপর্যয় ইরান যুদ্ধ বিশ্ব : জার্মানি

ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েলের মধ্যকার চলমান যুদ্ধকে বিশ্ব অর্থনীতির জন্য ‘মহাবিপর্যয়’ হিসেবে বর্ণনা করেছেন জার্মানির প্রতিরক্ষা মন্ত্রী বরিস পিস্টোরিয়াস। আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) অস্ট্রেলিয়ার পার্লামেন্ট হাউসে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ • রাত ০৯:১৩
history আপডেট: ৭ মাস আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ২৮১ বার পঠিত

পিস্টোরিয়াস বলেন, একেবারে স্পষ্টভাবে বলতে চাই, এই যুদ্ধ বিশ্ব অর্থনীতির জন্য এক মহাবিপর্যয়। মাত্র দুই সপ্তাহ পার হওয়ার মধ্যেই এর নেতিবাচক প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হয়ে উঠেছে। এই যুদ্ধ শুরুর আগে জার্মানির সঙ্গে কোনো পরামর্শ করা হয়নি। তাই জার্মানি এই সংঘাতে কোনোভাবেই জড়িয়ে পড়তে চায় না।

জার্মান প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, জার্মানি শান্তি স্থাপনে সহায়তা করতে প্রস্তুত রয়েছে। তিনি উভয় পক্ষকে দ্রুত যুদ্ধবিরতিতে আসার আহ্বান জানান।

পিস্টোরিয়াস সতর্ক করে দিয়ে বলেন, যতদিন যুদ্ধ চলবে, ততদিন জার্মানি হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার মতো কোনো সামরিক কার্যক্রমে অংশ নেবে না। তার মতে, যেখানে মার্কিন নৌবাহিনী শক্তিশালী অবস্থানে রয়েছে, সেখানে ইউরোপের কয়েকটি যুদ্ধজাহাজ পাঠিয়ে খুব বেশি কিছু অর্জন করা সম্ভব নয়। জার্মানির মূল লক্ষ্য হলো উত্তেজনা প্রশমনে অবদান রাখা। এই সহিংসতাকে আর ছড়িয়ে পড়া থেকে রোধ করা।

tag ট্যাগ: #ইরান