calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী
home হোম / অর্থনীতি / বাংলাদেশের পাশে আইএমএফ-বিশ্বব্যাংক,অর্থনৈতিক সংকট মোকাবিলায়
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অর্থনীতি বিশেষ প্রতিবেদন

বাংলাদেশের পাশে আইএমএফ-বিশ্বব্যাংক,অর্থনৈতিক সংকট মোকাবিলায়

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশ আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), বিশ্বব্যাংকসহ বিভিন্ন বহুপাক্ষিক উন্নয়ন সংস্থার কাছ থেকে বড় অঙ্কের আর্থিক সহায়তার আশ্বাস পেয়েছে।...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ • বিকাল ০৩:৪০
history আপডেট: ৬ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ২৭৮ বার পঠিত

সরকারের প্রাথমিক হিসাব অনুযায়ী, আগামী জুন পর্যন্ত জ্বালানি তেল, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এবং সার আমদানিতে অতিরিক্ত প্রায় ২.৬১ বিলিয়ন ডলার প্রয়োজন হবে। একই সময়ে এসব খাতে মোট আমদানি ব্যয় প্রায় ৫.৬২ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে, যা আগের বছরের তুলনায় প্রায় ৮৬.৭ শতাংশ বেশি।

 

এই বাড়তি চাপ সামাল দিতে সরকার দাতা সংস্থাগুলোর কাছ থেকে প্রায় ৩ বিলিয়ন ডলারের জরুরি অর্থসহায়তা চেয়েছে। আইএমএফ ইতিমধ্যেই উন্নয়নশীল দেশগুলোর জন্য ৫০ বিলিয়ন ডলারের জরুরি সহায়তা কর্মসূচি ঘোষণা করেছে। অন্যদিকে বিশ্বব্যাংক আগামী ১৫ মাসে প্রায় ১০০ বিলিয়ন ডলারের সহায়তা তহবিল ব্যবহারের পরিকল্পনা নিয়েছে। বাংলাদেশ এসব উদ্যোগ থেকে সহায়তা পাওয়ার চেষ্টা করছে।

আইএমএফের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন ওয়াশিংটনে বলেন, বাংলাদেশের সঙ্গে অতিরিক্ত সহায়তা নিয়ে আলোচনা চলছে। তিনি বলেন, “বাংলাদেশ জ্বালানি আমদানিনির্ভর দেশ হওয়ায় বৈশ্বিক সংকটের সরাসরি প্রভাব পড়েছে। আমরা নীতি সহায়তা ও কর্মসূচির মাধ্যমে কাজ করছি।”

 

তবে নিয়মিত অর্থছাড়ের জন্য বাংলাদেশকে আইএমএফের নির্ধারিত কিছু সংস্কার শর্ত পূরণ করতে হবে। এর মধ্যে রয়েছে রাজস্ব আয় বৃদ্ধি, বিনিময় হার সমন্বয় এবং আর্থিক খাতের স্থিতিশীলতা নিশ্চিত করা। দাতা সংস্থাগুলো এ বিষয়ে এখনো কিছু উদ্বেগ প্রকাশ করছে।