calendar_today মঙ্গলবার, ১৮ কার্তিক ১৪৩৩ • ৩ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু ◆ পোশাকশিল্পকে ‘ষড়যন্ত্রকারীরা পরিস্থিতি উসকে দিয়ে ধ্বংসের পাঁয়তারা করছে’ ◆ আগারগাঁও পাসপোর্ট অফিসে দালালবিরোধী অভিযান, ৭ জনের কারাদণ্ড ◆ হকারদের পুনর্বাসনেই হতে পারে শপিং মলের সংকটের সমাধান ◆ ‘আমার দেশ’ পত্রিকা ছেঁড়ার ঘটনায় ক্ষুব্ধ এনইসি, জানাল প্রতিবাদ ◆ ইসরাইলের নির্বাচন কমিশন নির্বাচনের ফল নিয়ে অবস্থান স্পষ্ট করল ◆ ভাল্লুকের সঙ্গে সংঘর্ষে ট্রেনের বগি লাইনচ্যুত, অল্পের জন্য রক্ষা ৩২ যাত্রী ◆ পোশাক কারখানায় ভাঙচুর-অগ্নিসংযোগ: সরকারকে যে আহ্বান জানালেন ডা. শফিকুর রহমান ◆ গাজীপুরে অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, ◆ আইসিসিবিতে ৫ নভেম্বর শুরু হচ্ছে তিন দিনব্যাপী বারভিডা কার এক্সপো
home হোম / সারা বাংলা / ভ্যাকসিন নেয়নি ফ্যাসিস্ট ও অন্তর্বর্তী সরকার : স্বাস্থ্যমন্ত্রী
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

ভ্যাকসিন নেয়নি ফ্যাসিস্ট ও অন্তর্বর্তী সরকার : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও অন্তর্বর্তীকালীন সরকারকে সাতবার রিমাইন্ডার দেওয়ার পরও তারা কোনো ভ্যাকসিন নেয়নি। আপনারা ইউনিসেফের স্টেটমেন্টগুলো শুনেছেন।...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ২৫ মে ২০২৬ • বিকাল ০৫:২০
history আপডেট: ৫ মাস আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ২১০ বার পঠিত

রোববার দুপুরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে এসে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সারা দেশে ২ কোটিরও বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে। আমরা আক্রান্ত এলাকাগুলোতে আইসোলেশনের সংখ্যা বৃদ্ধি করেছি। সারা দেশে স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে আধুনিকায়ন এবং স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি লক্ষ্যে সরকার কাজ করছে। প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবার উন্নয়নের লক্ষ্যে যথাযথ নির্দেশনা দিচ্ছেন। 

তিনি বলেন, হাম আক্রান্তদের যথাযথ চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে আমরা সিরিয়াসলি কাজ করছি। হাম আক্রান্তরা যেন সঠিক সেবা পায় তা নিশ্চিত করার জন্য হাসপাতালগুলোতে পরিদর্শন করছি। প্রতিটি হাসপাতালে চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করার জন্য কাজ করছি। হাসপাতালগুলোর পরিষ্কার পরিচ্ছন্নতা, রান্নার কোয়ালিটি নিশ্চিত করার জন্য আমরা কাজ করছি।

এ সময় মন্ত্রী কুমেক হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং রোগীদের খোঁজখবর নেন।

পরিদর্শনকালে মন্ত্রী হাসপাতালের ইমার্জেন্সি বিভাগ, ওয়ার্ডের পরিবেশ, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও চিকিৎসাসেবার মান পর্যবেক্ষণ করেন। এছাড়া হাসপাতালের রান্নাঘরে গিয়ে রোগীদের জন্য প্রস্তুত করা খাবার—ডাল ও সবজি খেয়ে খাবারের মান যাচাই করেন।

এ সময় তিনি বলেন, সঠিকভাবে সবাই দায়িত্ব পালন করছে কিনা তা দেখতেই আমি নিজে এখানে এসেছি। আমরা চাই হামের রোগীদের সঠিক চিকিৎসা নিশ্চিত হোক, ইমার্জেন্সি বিভাগে ডাক্তার উপস্থিত থাকুক, হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রান্নার মান ঠিক থাকুক। আমি আসাতে অনেকে পরিষ্কার করে রেখেছে, তাও একটা ভীতি আছে। ভয় পেতে পেতে সব ঠিক হয়ে যাবে।

এ সময় উপস্থিত ছিলেন ডা. মোহাম্মদ শাহজাহান, ডা. মীর্জা তাইয়েবুল ইসলাম, জেলা প্রশাসক মু রেজা হাসান, পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামান, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান ওয়াসিমসহ প্রশাসন ও রাজনৈতিক নেতারা।