calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী
home হোম / খেলাধুলা / কে কোন দায়িত্বে বিসিবির নতুন কমিটিতে ?
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

কে কোন দায়িত্বে বিসিবির নতুন কমিটিতে ?

আজ মঙ্গলবার (৯ জুন) সেই সভায় বিসিবির বিভিন্ন স্ট্যান্ডিং কমিটির দায়িত্ব বণ্টন করা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে নতুন সভাপতি তামিম ইকবালের নেতৃত্বে যাত্রা শুরু হয়েছে নতুন পর্ষদের। দায়িত্ব নেওয়ার...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন ২০২৬ • সন্ধ্যা ০৬:৪৩
history আপডেট: ৪ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১১৯ বার পঠিত

বিসিবির গুরুত্বপূর্ণ ফ্যাসিলিটিজ বিভাগের দায়িত্ব নিজের কাঁধেই রেখেছেন সভাপতি তামিম ইকবাল। এছাড়া অর্থ সংক্রান্ত ফাইন্যান্স কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে ইসরাফিল খসরুকে। ক্রিকেটের উন্নতির প্রাণকেন্দ্র গেম ডেভেলপমেন্ট বিভাগের দায়িত্ব পেয়েছেন সহ-সভাপতি ফাহিম সিনহা। আর টুর্নামেন্ট কমিটির দেখভালের দায়িত্ব পেয়েছেন মিনহাজুল আবেদিন নান্নু।

এর আগে গত রোববার বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। যেখানে ক্লাব ক্যাটাগরি থেকে ১২ জন, জেলা-বিভাগ থেকে ১০ জন, শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একজন এবং জাতীয় ক্রীড়া পরিষদ থেকে মনোনীত দুইজনসহ মোট ২৫ জন পরিচালক নির্বাচিত হয়েছিলেন।

তবে নির্বাচনের ঠিক একদিন পরই রাজশাহী অঞ্চল থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত মীর শাকরুল আলম সীমান্ত ব্যবসায়িক ব্যস্ততার কারণ দেখিয়ে পদত্যাগ করেন। ফলে বর্তমানে ২৪ জন পরিচালক নিয়ে চলছে বোর্ডের কার্যক্রম।

কে কোন দায়িত্বে:

ফ্যাসিলিটিজ : তামিম ইকবাল

ফাইন্যান্স কমিটি : ইসরাফিল খসরু

গেম ডেভেলপমেন্ট : ফাহিম সিনহা

এইজ গ্রুপ কমিটি : মিনহাজুল আবেদিন নান্নু

হাই পারফরম্যান্স (এইচপি) এবং গ্রাউন্ডস কমিটি :  শাহনিয়ান তানিম

মেডিকেল কমিটি : মাহবুব শামীম

মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন : আসিফ রব্বানী

অডিট কমিটি : সাইদ বিন জামান সৌরভ

লজিস্টিকস অ্যান্ড প্রটোকল কমিটি : ইয়াসির ফয়সাল

ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্টোপলিস (সিসিডিএম) : মঈন উদ্দিন চৌধুরি

উইমেন্স উইং : রফিকুল ইসলাম বাবু