calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / রাজনীতি / বাংলাদেশের সবচেয়ে দুর্বল সরকার বর্তমান আ.লীগ সরকার : গয়েশ্বর
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

বাংলাদেশের সবচেয়ে দুর্বল সরকার বর্তমান আ.লীগ সরকার : গয়েশ্বর

বাংলাদেশের সবচেয়ে দুর্বল সরকার বর্তমান আওয়ামী লীগ সরকার বলে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, একটা ঘর নষ্ট হলে চারদিক থেকে খরকুড়া এনে ঠেকা দেয়। এ সরকার টিকে আছে কয়েকটা দেশ টাকা দেয় বলে।...

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: শুক্রবার, ২১ এপ্রিল ২০২৩ • বিকাল ০৪:১১
history আপডেট: ৩ বছর আগে
timer ৫ মিনিট পড়ার সময়
visibility ৫৩ বার পঠিত

২০ এপ্রিল নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে আলোচনা সভা ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানের আয়োজন করে জাসাস ঢাকা মহানগর দক্ষিণ। গয়েশ্বর বলেন, আমাদের সামর্থ্য সীমিত, ১৫ বছর ধরে বিরোধী আছি। তারপরও যতটুকু সামর্থ্য আছে আমাদের নেতার নির্দেশ আছে মানুষের পাশে দাঁড়ানোর

সাবেক এ মন্ত্রী বলেন, শেখ হাসিনার পররাষ্ট্রমন্ত্রী ভারতে গিয়ে বলেছেন, আওয়ামী লীগ সরকারকে যেন আবার ক্ষমতায় রাখে। ভারত কীভাবে এ সরকারকে ক্ষমতায় রাখে? ভারতে তো আর নির্বাচন হচ্ছে না! সেখানে এখন ক্ষমতায় আছেন নরেন্দ্র মোদি। পশ্চিমবঙ্গের নির্বাচনে কত বড় আছাড় খেয়েছেন তিনি। তারই দেশের অঙ্গরাজ্যে কে সরকারে থাকবে সেটা তিনি নির্ধারণ করতে পারেন না, অথচ বাংলাদেশে কে ক্ষমতায় থাকবে সেটা নির্ধারণ করবেন তিনি?

সরকার বিএনপিকে ভয় পায় বলে দাবি করে গয়েশ্বর বলেন, এ কারণে ভয় পায়, কারণ বিএনপির জনসমর্থন এত বেশি যে একটা সুষ্ঠু নির্বাচন হলে তারা ক্ষমতায় থাকতে পারবে না। যেখানে গণতন্ত্র সেখানে আওয়ামী লীগ থাকতে পারে না। আর আওয়ামী লীগ যেখানে থাকে সেখানে গণতন্ত্র গুম হয়।

তিনি আরও বলেন, গত ১৫ বছররে ইউনিয়ন পরিষদ থেকে জাতীয় নির্বাচন কোথাও মানুষ ভোট দিতে পারেনি। মানুষ ঘুম থেকে উঠেই দেখে তার ভোট হয়ে গেছে। যেসব পুলিশের মানুষের ভোট রক্ষা করার কথা, তারাই অন্যের ভোট দিয়ে দেয়। পুলিশের পক্ষ থেকে কখনো এটা অস্বীকার করা হয়নি। কেন তারা ভোট দিয়ে দেয়? তাদের চাকরি বাঁচানোর জন্য? আসলে তাদের এটা করার জন্য বাধ্য করা হচ্ছে। এ দেশের লুটেরাগোষ্টী চায় শেখ হাসিনা আজীবন ক্ষমতা থাকুক বলে উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন, তারা যে লুটপাটের টাকা বিদেশে পাচার করেছে, তার বিচার হবে না।

সরকার দেশের মানুষকে জঙ্গি বানানোর চেষ্টা করছে বলে দাবি করে গয়েশ্বর বলেন, এ জঙ্গিবাদ রুখতে হলে তাদের বিকল্প নেই। তাই মাঝে-মাঝে তারা জঙ্গি ধরে। দুই-তিন মাস অন্ধকারে রাখে। দাড়ি, চুল কাটাঁ নেই। এরপর একটি বাড়িতে নিয়ে যাওয়া হয়, ওই বাড়ির লোকেরা জানতে না যে তারা এ বাড়িতে থাকত। অর্থাৎ এ নাটকের মধ্যে দিয়ে তারা এতদিন টিকে ছিল, এখন বহির্বিশ্ব বোঝতে পেরেছে, এসব ধোঁকাবাজি ও নাটক। এ কারণে গণতান্ত্রিক বিশ্ব এ সরকারের কর্মকাণ্ডের ওপর নজরদারি রাখছে। মাঝে-মাঝে মন্তব্য করছে। তারা কিন্তু আমাদের (বিএনপির) পক্ষে কথা বলছে না। তারা গণতন্ত্রের নিয়ম অনুযায়ী, মানবাধিকার যে লঙ্ঘন হচ্ছে সেই দৃষ্টিভঙ্গি থেকে বাংলাদেশ কোন পর্যায়ে তা নিয়ে মন্তব্য করছেন। এখানে আমরা কারো কাছে বিচার দিতে যাইনি, কেউ আমাদের ক্ষমতায় এনে দেক সেটাও আমরা চাই না।

এসময় আরও উপস্থিত ছিলেন জাসাসের নেতা মো. লিয়াকত আলী, মো. জাকির হোসেন, জাবেদ আহমেদ কিসলু, মো. ইব্রাহিম খলিল প্রমুখ।


tag ট্যাগ: #111