calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / রাজনীতি / জামায়াতের দুঃখ প্রকাশ ধানমন্ডি ৩২-এ সাংবাদিকদের ওপর হামলার ঘটনায়
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

জামায়াতের দুঃখ প্রকাশ ধানমন্ডি ৩২-এ সাংবাদিকদের ওপর হামলার ঘটনায়

ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় একটি শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি চলাকালে গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (২৩ জুন) দেওয়া এক বিবৃতিতে এ দুঃখ প্রকাশ করেন দলটির...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ • সন্ধ্যা ০৭:১৫
history আপডেট: ৪ মাস আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১৮১ বার পঠিত

তিনি দাবি করেন, ধানমন্ডি জোনে বিক্ষোভ কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হওয়ার পর কিছু অতি-উৎসাহী ব্যক্তি বা বহিরাগতদের উসকানিতে এই অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গকারী বা উগ্র আচরণকে জামায়াতে ইসলামী কখনোই প্রশ্রয় দেয় না বলেও তিনি উল্লেখ করেন।

 

বিবৃতিতে আরও বলা হয়, ঘটনার প্রকৃত কারণ ও কারা জড়িত তা খতিয়ে দেখতে দলীয়ভাবে অভ্যন্তরীণ পর্যালোচনা করা হবে। কোনো পর্যায়ের কর্মীর সংশ্লিষ্টতা প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

 

তিনি বলেন, ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি রোধে দল আরও দায়িত্বশীল ভূমিকা পালন করবে। একই সঙ্গে তিনি আহত সাংবাদিক মাহফুজুর রহমান শিশিরের দ্রুত আরোগ্য কামনা করেন এবং তার প্রতি সহমর্মিতা জানান।