calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী
home হোম / বিনোদন / সামান্থা ,,আনুশকা শেঠির ১৭ বছরের রেকর্ড ভাঙলেন
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

সামান্থা ,,আনুশকা শেঠির ১৭ বছরের রেকর্ড ভাঙলেন

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় পরিচালক বিভি নন্দিনী রেড্ডির ‘মা ইন্তি বাঙ্গারাম’ সিনেমা ১৯ জুন মুক্তি পেয়েছে। এ সিনেমায় অভিনয় করেছেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। এ সিনেমাটি মুক্তির ১০ দিনেই ১৭ বছরের রেকর্ড ভেঙে...

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: বুধবার, ১ জুলাই ২০২৬ • বিকাল ০৩:০৯
history আপডেট: ৪ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৩৩৮ বার পঠিত

গত ১৭ বছর ধরে তেলুগু ইন্ডাস্ট্রির নারীপ্রধান সিনেমার দ্বিতীয় সর্বোচ্চ আয়ের রেকর্ড ছিল ‘অরুন্ধতী’র দখলে। আনুশকা শেঠি অভিনীত সেই সিনেমাটি সেই সময়ে বক্স অফিসে ৭০ কোটি রুপি আয় করেছিল। সেই রেকর্ড ভাঙলেন সামান্থা রুথ প্রভু। তার নতুন সিনেমা ‘মা ইন্তি বাঙ্গারাম’ মুক্তির মাত্র ১০ দিনেই আয় করেছে ৭৮ কোটি রুপিরও বেশি। 

সাধারণত নায়কপ্রধান সিনেমাগুলোই ১০০ কোটি, ৫০০ কোটি কিংবা এক হাজার কোটির রেকর্ড গড়ে। এ দৌড়ে নারীপ্রধান সিনেমাগুলো বরাবরই থাকে পিছিয়ে। এবার সেই রেকর্ড ভাঙতে চলেছে। যদিও এখনো তেলুগুতে নারীপ্রধান সিনেমার সর্বোচ্চ আয়ের রেকর্ড ‘মহনতি’র (২০১৮) ঝুলিতে। অভিনেত্রী কীর্তি সুরেশ অভিনীত সেই সিনেমাটির আয় ছিল ৮৩ কোটি রুপি। 

ধারণা করা হচ্ছে, সপ্তাহখানেকের মধ্যে সব সিনেমাকে টপকে যাবে বিভি নন্দিনী রেড্ডির ‘মা ইন্তি বাঙ্গারাম’। সে ক্ষেত্রে শীর্ষস্থানটি দখলে নেবেন সামান্থা রুথ প্রভু। যদিও তেলুগু সিনেমা ইন্ডাস্ট্রিও পুরুষকেন্দ্রিক। পুরুষশাসিত ইন্ডাস্ট্রিতে নারীদের সিনেমার এমন সাফল্যকে বিশেষ গুরুত্বের সঙ্গে দেখছেন সিনেমা বিশেষজ্ঞরা।

উল্লেখ্য, 'মা ইন্তি বাঙ্গারাম' সিনেমায় সামান্থা রুথ প্রভু ছাড়াও আরও অভিনয় করেছেন গুলশান দেবিয়া, দিগন্ত মানচালে, চৈতন্য কৃষ্ণ, শ্রীমুখি প্রমুখ।