calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / সারা বাংলা / কুষ্টিয়ায় ৩ জনের মৃত্যু বিষাক্ত মদপানে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

কুষ্টিয়ায় ৩ জনের মৃত্যু বিষাক্ত মদপানে

বিষাক্ত মদপানে কুষ্টিয়ায় তিনজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও পাঁচজন। সোমবার ভোররাতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

person
জেলা প্রতিনিধি verified
News Reporter
schedule প্রকাশ: সোমবার, ২৪ এপ্রিল ২০২৩ • দুপুর ০২:৪৩
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৪৬ বার পঠিত

কুষ্টিয়া জেনারেল হাসপাতাল সূত্রে জানা যায়, মৃতদের মধ্যে দুইজনের বয়স ৩০ বছরে নিচে। তারা হলেন- মিরপুর উপজেলার মশান বারুইপাড়া গ্রামের মৃত হানিফের ছেলে রতন (২১)  এবং ভেড়ামারা উপজেলার মো. রকিবুল আলমের ছেলে সিফাত উল্লাহ (২৭)। 

অপরজন হলেন- কুষ্টিয়া সদর উপজেলার বড় আইলচারা এলাকার মৃত হারুন অর রশিদের ছেলে শাহিন। তার বয়স ৪৭ বছর। এ ছাড়াও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও পাঁচজন। তারা জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা এবং অ্যালকোহল পান করে অসুস্থ হয়ে পড়েছেন।

তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার ওসি শাহাদাৎ হোসেন। তিনি জানান, রোববার রাতে জেলার বিভিন্ন স্থানে বিষাক্ত অ্যালকোহল পান করে অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন। তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এর মধ্যে শাহিন, রতন ও সিফাত উল্লাহ নামে তিনজন আজ ভোররাতে মারা যায়। ময়নাতদন্তের জন্য তাদের লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মর্গে রাখা হয়েছে।

tag ট্যাগ: #111