calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী
home হোম / খেলাধুলা / ইমরান খানের পাশে সাবেক সাত অধিনায়ক অস্ট্রেলিয়ার
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

ইমরান খানের পাশে সাবেক সাত অধিনায়ক অস্ট্রেলিয়ার

1৯৯২ সালে পাকিস্তানকে বিশ্বকাপ জেতানোর পর ক্রিকেট থেকে অবসর নিয়ে রাজনীতিতে যোগ দেন ইমরান খান। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন তিনি। ক্ষমতা থেকে অপসারণের পর দুর্নীতি ও অন্যান্য মামলায়...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ • বিকাল ০৪:২৫
history আপডেট: ১ মাস আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ১৭৯ বার পঠিত

ইমরানের বিরুদ্ধে চলমান আইনি বা রাজনৈতিক মামলায় তারা কোনো পক্ষ নিচ্ছেন না বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে। তারা বলেন, ‘বিষয়টি পাকিস্তানের অভ্যন্তরীণ ব্যাপার। তবে কারাগারে বন্দী একজন ব্যক্তির সঙ্গে কী ধরনের আচরণ করা হচ্ছে, সেটি মানবিকতার মৌলিক প্রশ্ন।’

চিঠিতে ইমরান খানের অপর্যাপ্ত চিকিৎসাসেবা, পরিবারের সঙ্গে যোগাযোগে বিধিনিষেধ এবং আইনি সহায়তার সীমিত সুযোগ নিয়ে উদ্বেগ জানানো হয়। তার ছেলে ও বোনেরাও কয়েক মাস ধরে এসব বিষয়ে প্রকাশ্যে কথা বলে আসছেন।

এর আগে গত ২৩ আগস্ট বিশ্বের বিভিন্ন দেশের সাবেক ২২ জন অধিনায়ক পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কাছে চিঠি দিয়ে ইমরান খানের উন্নত চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানান। তারা অভিযোগ করেন, ইমরান যে চিকিৎসাসেবা পাচ্ছেন, তা দেশটির সুপ্রিম কোর্টের নির্দেশনার তুলনায় অপ্রতুল।

চিঠিতে ইমরানের পূর্ণাঙ্গ ও স্বাধীন স্বাস্থ্য পরীক্ষা, আদালতের নির্দেশ অনুযায়ী নিয়মিত পারিবারিক সাক্ষাৎ নিশ্চিত করা এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী দ্রুত প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করার দাবি জানানো হয়।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতেও ১৪ জন সাবেক অধিনায়কের স্বাক্ষরে ইমরানের বিষয়ে চিঠি দেওয়া হয়েছিল। পরে পাকিস্তানের সাবেক ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদ, ওয়াসিম আকরাম ও মইন খান তার সুচিকিৎসা ও মুক্তির আহ্বান জানান। ইমরান খানের চিকিৎসার বিষয়ে কথা বলেছেন অস্ট্রেলিয়ার বর্তমান অধিনায়ক প্যাট কামিন্স এবং ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্রায়ান লারা ও মাইকেল হোল্ডিংও।

এদিকে, অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়কদের পক্ষ থেকে বিষয়টি নিয়ে আলোচনার জন্য গত মাসে পররাষ্ট্রমন্ত্রী পেনি ওংয়ের সঙ্গে বৈঠকের অনুরোধ করেছিলেন গ্রেগ চ্যাপেল। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো জবাব পাননি তিনি।