calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / আন্তর্জাতিক / আসলেই হামলা করেছে হুথি সউদী নাকি মক্কায় ভুয়া গল্প ছড়াল কি ?
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

আসলেই হামলা করেছে হুথি সউদী নাকি মক্কায় ভুয়া গল্প ছড়াল কি ?

পবিত্র নগরী মক্কায় ড্রোন হামলার কথিত চেষ্টা এবং ইয়েমেনের হুথি বিদ্রোহীদের অস্বীকৃতি কেন্দ্র করে মধ্যপ্রাচ্যজুড়ে নতুন করে চরম রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে। সউদী আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বাধীন সরকার এবং...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ • বিকাল ০৫:০০
history আপডেট: ১ মাস আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ১৫৮ বার পঠিত

সউদী  আরবের এই দাবিকে 'ডাহা মিথ্যা ও ভিত্তিহীন' বলে উড়িয়ে দিয়েছে ইয়েমেনের বিদ্রোহী হুথি যোদ্ধারা। এক বিবৃতিতে তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, মক্কা বা অন্য কোনো পবিত্র ধর্মীয় স্থান বা স্থাপনাকে তারা অতীতেও কখনো লক্ষ্যবস্তু করেনি এবং বর্তমানেও করছে না। ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীটির মতে, আন্তর্জাতিক জনমত বিভ্রান্ত করতে এবং রাজনৈতিক ফায়দা লুটতে সউদী আরব এই মিথ্যা গল্প রটিয়েছে।



আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, হুথি বিদ্রোহীদের অব্যাহত চাপের মুখে সউদী যুবরাজ মোহাম্মদ বিন সালমান চরম কোণঠাসা অবস্থায় রয়েছেন। বর্তমানে সউদী আরব এ ইস্যুতে বেশ কয়েকটি প্রধান চ্যালেঞ্জ ও চাপের সম্মুখীন। ইয়েমেন সংঘাতের বিপরীতে আমেরিকা সরাসরি সামরিক সাহায্য দিতে অস্বীকৃতি জানিয়েছে। এ ছাড়া 'মক্কা জোট'-এর অংশীদার তুরস্ক ও পাকিস্তানের মতো প্রধান মুসলিম দেশগুলোও সউদী  আরবের পক্ষে শক্ত অবস্থান নেয়নি।

ফিলিস্তিন ইস্যুতে কার্যকরী পদক্ষেপ না নেওয়া এবং ইসরায়েল ও আমেরিকার সাথে সম্পর্ক রক্ষার কারণে সউদী রাজপরিবারের ওপর বিশ্ব মুসলিমদের অসন্তোষ রয়েছে। বিশ্লেষকদের মতে, মক্কা-মদিনাসহ সউদী আরবে থাকা বহু অঞ্চল এবং স্থাপনা মুসলিমদের কাছে ধর্মীয় কারণে বিশেষভাবে স্পর্শকাতর। এসব জায়গায় হামলার খবর কোটি কোটি মুসলিমদের ক্ষুব্ধ করতে পারে। অনেক বিশ্লেষক বলছেন, এসব দাবি করে সউদী আরব মূলত সহানুভূতি এবং সহায়তা আদায়ের চেষ্টা করছে।



এদিকে, চরম চাপের মুখে যুবরাজ সালমান সম্প্রতি মিশরে গিয়ে দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সাথে জরুরি বৈঠক করেছেন। ধারণা করা হচ্ছে, উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে মিশরের কাছে সামরিক সহযোগিতা চাওয়াই ছিল এই বৈঠকের মূল উদ্দেশ্য।



বিশ্লেষকরা বলছেন, মক্কা ও মদিনার মতো বিশ্ব মুসলিমদের স্পর্শকাতর স্থানে হামলার যেকোনো খবর বা গুজব আন্তর্জাতিকভাবে গভীর উদ্বেগ সৃষ্টি করে। সউদী আরব ও ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীর এ ধরনের মুখোমুখি অবস্থান এবং ইয়েমেনের ড্রোন পাঠানোর দাবি নাকচ করে দেওয়ার ঘটনায় আঞ্চলিক রাজনীতিতে সউদী রাজপরিবারের ওপর চাপ আরও বৃদ্ধি পেল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

tag ট্যাগ: #নাকি