calendar_today মঙ্গলবার, ১৮ কার্তিক ১৪৩৩ • ৩ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু ◆ পোশাকশিল্পকে ‘ষড়যন্ত্রকারীরা পরিস্থিতি উসকে দিয়ে ধ্বংসের পাঁয়তারা করছে’ ◆ আগারগাঁও পাসপোর্ট অফিসে দালালবিরোধী অভিযান, ৭ জনের কারাদণ্ড ◆ হকারদের পুনর্বাসনেই হতে পারে শপিং মলের সংকটের সমাধান ◆ ‘আমার দেশ’ পত্রিকা ছেঁড়ার ঘটনায় ক্ষুব্ধ এনইসি, জানাল প্রতিবাদ ◆ ইসরাইলের নির্বাচন কমিশন নির্বাচনের ফল নিয়ে অবস্থান স্পষ্ট করল ◆ ভাল্লুকের সঙ্গে সংঘর্ষে ট্রেনের বগি লাইনচ্যুত, অল্পের জন্য রক্ষা ৩২ যাত্রী ◆ পোশাক কারখানায় ভাঙচুর-অগ্নিসংযোগ: সরকারকে যে আহ্বান জানালেন ডা. শফিকুর রহমান ◆ গাজীপুরে অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, ◆ আইসিসিবিতে ৫ নভেম্বর শুরু হচ্ছে তিন দিনব্যাপী বারভিডা কার এক্সপো
home হোম / খেলাধুলা / ভারত-পাকিস্তান না খেলেই সেমিফাইনালে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

ভারত-পাকিস্তান না খেলেই সেমিফাইনালে

এশিয়ান গেমসে ক্রিকেটকে আরও বেশি আকর্ষণীয় করতে এবার বাংলাদেশসহ বড় চার দলই মুল দল পাঠিয়েছে। কিন্তু প্রকৃতি যেন সেটি মেনে নিচ্ছে না। একের পর এক বৃষ্টির কারণে ভেস্তে যাচ্ছে ম্যাচ। যে কারণে ক্রিকেটের উত্তাপই মাটি হয়ে যাচ্ছে।...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ • বিকাল ০৩:১২
history আপডেট: ১ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১২১ বার পঠিত

কোয়ার্টার ফাইনালের প্রথম দিনে আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) ভিন্ন ভিন্ন ম্যাচে মাঠে নামার কথা ছিল ভারত আর পাকিস্তানের। কিন্তু বৃষ্টি বাধায় একটি ম্যাচও মাঠে গড়ায়নি। এতে অবশ্য ভারত কিংবা পাকিস্তানকে কোনো বিড়ম্বনায় পড়তে হয়নি। না খেলেই সেমিফাইনালে জায়গা করে নিয়েছে তারা।

এশিয়ান গেমসের নিয়ম অনুযায়ী, প্রথম পর্ব থেকে ফাইনাল পর্যন্ত আবহাওয়া বা অন্য কোনো কারণে ম্যাচ পরিত্যক্ত হলে র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দল পরের রাউন্ডে কোয়ালিফাই করবে। সেই নিয়মেই লড়াই করারও সুযোগ পায়নি হংকং আর আফগানিস্তান।

দিনের প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে মাঠে নামার কথা ছিল পাকিস্তানের। এ ম্যাচে টস হওয়া তো দূরে থাক, খেলা মাঠে গড়ানোর কোনো সম্ভাবনাই তৈরি হয়নি। অনেকক্ষণ অপেক্ষার পর ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।

প্রথম ম্যাচের ওই অবস্থা দেখে শঙ্কা তৈরি হয়েছিল ভারত আর আফগানিস্তান ম্যাচ নিয়েও। শেষ পর্যন্ত সেই শঙ্কাই সত্যি হয়। মাঠে গড়ায়নি এই দুই দলের লড়াইও। ফলে এশিয়ান গেমসের নিয়ম অনুযায়ী, সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ভারত। আর বিদায় নিয়েছে আফগানিস্তান।

পরের দুই কোয়ার্টার-ফাইনাল মঙ্গলবার। শ্রীলঙ্কা ও নেপালের লড়াইয়ে জয়ী দল সেমিতে খেলবে ভারতের বিপক্ষে। বাংলাদেশ ও মালয়েশিয়ার ম্যাচের জয়ী দল লড়বে পাকিস্তানের বিপক্ষে।