জানা যায়, গত শনিবার (৩ অক্টোবর) চৌদ্দগ্রাম হাইস্কুল সড়কের আল নুর হাসপাতালে ডাঃ খাইরুন্নাহার কেয়ার তত্বাবধানে উপজেলার শুভপুর ইউনিয়নের খামার পুস্করনী গ্রামের প্রবাসী মোস্তাফিজুর রহমানের স্ত্রী নাজমা আক্তারকে স্বাভাবিক প্রসব করানোর সময় নবজাতকের মাথায় গভীর ক্ষতের সৃষ্টি হলে নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটে।
এরই জেরে সোমবার (৫ অক্টোবর ) সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রসূতির স্বজনরা চিকিৎসক কেয়ার ভুল চিকিৎসার অভিযোগ তুললে ঘটনাটি প্রকাশ্যে আসে। এ নিয়ে স্থানীয় সাংবাদিকরা সংবাদ প্রচার করলে নিজের ফেসবুক আইডিতে সাংবাদিকদের উদ্দেশ্যে আপত্তিকর এক মন্তব্য করেন ডা. কেয়া।