calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন
home হোম / রাজনীতি / ‘যাদের ক্ষমতা আছে, আইন তাদের পক্ষে কাজ করে’: জামায়াত নেতা সেলিম উদ্দিন
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

‘যাদের ক্ষমতা আছে, আইন তাদের পক্ষে কাজ করে’: জামায়াত নেতা সেলিম উদ্দিন

দেশে সাধারণ মানুষের অসহায়ত্বের চিত্র তুলে ধরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, বর্তমানে ক্ষমতাশালীদের পক্ষেই আইন পরিচালিত হচ্ছে। সাধারণ...

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর ২০২৬ • বিকাল ০৩:৪৭
history আপডেট: ২৫ দিন আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ১২৭ বার পঠিত

আজ শনিবার (১০ অক্টোবর) সকালে বনানী মডেল হাই স্কুল মাঠে গুলশান পশ্চিম থানা জামায়াতের উদ্যোগে কড়াইল এলাকার অধিবাসীদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও মশারি বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশিষ্ট সমাজসেবক ড. এস এম খালিদুজ্জামানের সৌজন্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।

দেশের বিদ্যমান স্বাস্থ্য খাতের সীমাবদ্ধতার সমালোচনা করে সেলিম উদ্দিন বলেন, সাধারণ মানুষ এখনো সঠিক চিকিৎসাসেবা থেকে বঞ্চিত। উন্নত বিশ্বের মতো সর্বজনীন ও সুশৃঙ্খল চিকিৎসাব্যবস্থা নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে জামায়াতের এই নেতা বলেন, বাসাবাড়ি ও আশপাশে যেন কোথাও পানি না জমে থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। ময়লা-আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পাশাপাশি ডেঙ্গুতে আক্রান্ত হলে আতঙ্কিত না হয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়ার তাগিদ দেন তিনি।

জামায়াতে ইসলামী জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে উল্লেখ করে সেলিম উদ্দিন আরও বলেন, ভবিষ্যতে জামায়াত সিটি করপোরেশন বা রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে সমাজ থেকে বৈষম্য ও দুঃখ-কষ্ট দূর করা হবে। একই সাথে আগামী দিনে জনগণ চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের প্রত্যাখ্যান করে সৎ ও খোদভীরু মানুষদের নেতৃত্ব বেছে নেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

গুলশান পশ্চিম থানা আমীর মাওলানা মাহমুদুর রহমান আজাদের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি মুহাম্মদ ইসমাইল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মুহাম্মদ ইয়াছিন আরাফাত। এছাড়াও মহানগরী ও স্থানীয় থানা পর্যায়ের নেতৃবৃন্দ কর্মসূচিতে অংশ নেন।