calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী
home হোম / আন্তর্জাতিক / ১০ মে ইরান তুরস্ক ও সিরিয়াকে নিয়ে রাশিয়ার বৈঠক
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

১০ মে ইরান তুরস্ক ও সিরিয়াকে নিয়ে রাশিয়ার বৈঠক

প্রথমবারের মতো মতো মস্কোতে বৈঠক করতে যাচ্ছে- রশিয়া, ইরান, তুরস্ক ও সিরিয়া। আগামী ১০ মে এ চার দেশের পররাষ্ট্রমন্ত্রীরা আলোচনায় বসছেন বলে শুক্রবার নিশ্চিত করেছে রাশিয়া। খবর আনাদোলুর। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শনিবার, ৬ মে ২০২৩ • সকাল ০৯:২১
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৫৮ বার পঠিত

কারণ, এ সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রীর আফ্রিকা সফর করার কথা রয়েছে। তুর্কি গণমাধ্যম টিভি২৪কে দেওয়া এক সাক্ষাৎকারে শুক্রবার এসব কথা বলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগ্লু আরও বলেন, সিরিয়ার নিরাপত্তার কথা ভেবেই দেশটির উত্তরাঞ্চলে মোতায়েন করা তুর্কি সেনাদের প্রত্যাহার করা হচ্ছে না। সেখান থেকে তুর্কি সেনা প্রত্যাহারের সঙ্গে সঙ্গে সন্ত্রাসী গ্রুপ ওই এলাকাটি দখল করে ফেলবে।

সিরিয়ার পাশাপাশি এসব সন্ত্রাসী গ্রুপ তুরস্কের নিরাপত্তার জন্যও বিরাট হুমকি। এ ছাড়া অন্য কোনো উদ্দেশ্য নেই তুরস্কের।

আগামী ১০ মে মস্কোতে অনুষ্ঠেয় বৈঠকে আসলে কি নিয়ে আলোচনা হবে তা এখনও জানা যায়নি।

এর আগে গত বছরের ডিসেম্বরে মস্কোতে সিরিয়া, রাশিয়া এবং তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী ও গোয়েন্দা প্রধানরা সিরিয়ার যুদ্ধ বন্ধের বিষয়ে আলোচনা করেছিলেন।

এবার ওই তিন দেশের সঙ্গে যুক্ত হচ্ছে ইরান। এর আগে তুরস্ক জানিয়েছে, আঙ্কারা খুরই খুশি হবে যদি এ আলোচনায় ইরান অংশগ্রহণ করে। মূলত তুরস্কের ইচ্ছায়ই এতে ইরানকে যুক্ত করা হয়েছে।

tag ট্যাগ: #111