calendar_today সোমবার, ১৭ কার্তিক ১৪৩৩ • ২ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু ◆ পোশাকশিল্পকে ‘ষড়যন্ত্রকারীরা পরিস্থিতি উসকে দিয়ে ধ্বংসের পাঁয়তারা করছে’ ◆ আগারগাঁও পাসপোর্ট অফিসে দালালবিরোধী অভিযান, ৭ জনের কারাদণ্ড ◆ হকারদের পুনর্বাসনেই হতে পারে শপিং মলের সংকটের সমাধান ◆ ‘আমার দেশ’ পত্রিকা ছেঁড়ার ঘটনায় ক্ষুব্ধ এনইসি, জানাল প্রতিবাদ ◆ ইসরাইলের নির্বাচন কমিশন নির্বাচনের ফল নিয়ে অবস্থান স্পষ্ট করল ◆ ভাল্লুকের সঙ্গে সংঘর্ষে ট্রেনের বগি লাইনচ্যুত, অল্পের জন্য রক্ষা ৩২ যাত্রী ◆ পোশাক কারখানায় ভাঙচুর-অগ্নিসংযোগ: সরকারকে যে আহ্বান জানালেন ডা. শফিকুর রহমান ◆ গাজীপুরে অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, ◆ আইসিসিবিতে ৫ নভেম্বর শুরু হচ্ছে তিন দিনব্যাপী বারভিডা কার এক্সপো
home হোম / আন্তর্জাতিক / বিয়ের দাবিতে ১০০ ফুট উঁচু টাওয়ারে তরুণী, ভিডিও কলে বিয়ের পর নামলেন
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

বিয়ের দাবিতে ১০০ ফুট উঁচু টাওয়ারে তরুণী, ভিডিও কলে বিয়ের পর নামলেন

ভারতের উত্তর প্রদেশে প্রেমিককে বিয়ে করার দাবিতে প্রায় ১০০ ফুট উঁচু একটি মোবাইল ফোনের টাওয়ারে উঠে পড়েন ১৯ বছর বয়সী এক তরুণী। পরিবারের সম্মতি না পাওয়া পর্যন্ত নিচে নামতে অস্বীকৃতি জানান তিনি। প্রায় চার ঘণ্টা পর মুম্বাইয়ে...

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ • সকাল ০৯:৫৬
history আপডেট: ৩ দিন আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৭৫ বার পঠিত

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য প্রকাশ করে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ।

প্রতিবেদন অনুযায়ী, উত্তর প্রদেশের বাহরাইচ জেলায় এ ঘটনা ঘটে। তরুণীর নাম সাহিবা বেগম, যিনি মেহক নামেও পরিচিত। ২১ বছর বয়সী নূরুদ্দিনের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক নিয়ে মায়ের সঙ্গে বিরোধের জেরে তিনি টাওয়ারে উঠে যান।

জানা যায়, নূরুদ্দিন তখন কাজের প্রয়োজনে প্রায় এক হাজার কিলোমিটার দূরে মুম্বাইয়ে অবস্থান করছিলেন। দুজনের বিয়ের ইচ্ছা থাকলেও তাঁদের পরিবারের সদস্যরা সম্পর্কটি মেনে নিতে রাজি ছিলেন না।

চার ঘণ্টা টাওয়ারে অবস্থান

টাওয়ারে ওঠার পর প্রায় চার ঘণ্টা সেখানে অবস্থান করেন মেহক। তাঁকে নিরাপদে নিচে নামিয়ে আনতে স্বজন, স্থানীয় বাসিন্দা ও পুলিশ সদস্যরা চেষ্টা চালান। বিয়ের দাবি পূরণ না হলে টাওয়ার থেকে লাফ দেওয়ার হুমকিও দেন তিনি।

খবর পেয়ে নারী পুলিশ সদস্যসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তাঁরা বিভিন্নভাবে তরুণীকে শান্ত করার চেষ্টা করেন। পাশাপাশি বিরোধের সমাধান খুঁজতে মুম্বাইয়ে থাকা নূরুদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হয়।

ভিডিও কলে বিয়ের আনুষ্ঠানিকতা

একপর্যায়ে স্থানীয় এক মুসলিম ধর্মীয় নেতা ভিডিও কলের মাধ্যমে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। মুম্বাই থেকে ভিডিও কলে যুক্ত হন নূরুদ্দিন। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর টাওয়ার থেকে নামতে রাজি হন মেহক।

পরে নারী পুলিশ সদস্যদের সহায়তায় তাঁকে নিরাপদে নিচে নামিয়ে আনা হয়।

ঘটনার পর পুলিশ মেহক ও তাঁর পরিবারের সদস্যদের থানায় নিয়ে কাউন্সেলিং করে। পরে মাকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরে যান ওই তরুণী।