calendar_today বুধবার, ২৬ কার্তিক ১৪৩৩ • ১১ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে নাগরিকের তথ্য সুরক্ষায় : আইসিটি মন্ত্রী ◆ পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ করছেন জিপারের নিয়ন্ত্রণ নেই, ◆ বায়তুল মোকাররমে অষ্টম আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন আগামীকাল, অংশ নিচ্ছেন ৭ দেশের ক্বারিরা ◆ পাসপোর্টের আবেদন করেননি শেখ হাসিনা, পরামর্শ চেয়েছে ব্রিটিশ ল ফার্ম: শিশির মনির ◆ ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে লরির চাকার আগুন ◆ অনুমোদনহীন সুপার পেট্রোকেমিক্যাল রিফাইনারি বৈধ করার তোড়জোড় ◆ প্রধানমন্ত্রী জলবায়ু সম্মেলনস্থলে ◆ জাতীয় সংসদে স্পিকারের সতর্কবার্তা পেলেন বিএনপি সংসদ সদস্য সেলিম ভূঁইয়া ◆ তুরস্কে এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক আজ ◆ আবুধাবিতে শান্তি আলোচনায় রাশিয়া-ইউক্রেন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ◆ চীনের বাণিজ্য রেকর্ড গতিতে উদ্বৃত্ত ছাড়াল ১ ট্রিলিয়ন ডলার ◆ দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দিতে হবে নাশকতা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে : এবি পার্টি
home হোম / জাতীয় / পাসপোর্টের আবেদন করেননি শেখ হাসিনা, পরামর্শ চেয়েছে ব্রিটিশ ল ফার্ম: শিশির মনির
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

পাসপোর্টের আবেদন করেননি শেখ হাসিনা, পরামর্শ চেয়েছে ব্রিটিশ ল ফার্ম: শিশির মনির

ল ফার্মটির ই-মেইলকে আবেদন হিসেবে দেখার সুযোগ নেই উল্লেখ করে সুপ্রিম কোর্টের এই আইনজীবী জানান, পলাতক আসামির আইনি প্রতিকার চাওয়ার আগে আইনের কাছে আত্মসমর্পণ করা প্রয়োজন।

person
ডেস্ক নিউজ verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর ২০২৬ • বিকাল ০৩:৩২
history আপডেট: ৭ ঘণ্টা আগে
timer ৫ মিনিট পড়ার সময়
visibility ১ বার পঠিত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পাসপোর্টের জন্য যুক্তরাজ্যভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স ল চেম্বার কোনো আবেদন করেনি বলে দাবি করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তিনি বলেন, প্রতিষ্ঠানটি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) প্রয়োজনীয় নথিপত্র দ্রুত সম্পন্ন করার বিষয়ে পরামর্শ চেয়ে বাংলাদেশ হাইকমিশনে ই-মেইল পাঠিয়েছে। এটি কোনো আবেদন নয়।

মঙ্গলবার (১০ নভেম্বর) সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

শিশির মনির বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। তার পক্ষে ম্যাট্রিক্স ল চেম্বারের আইনজীবী স্টিভেন কেসি বাংলাদেশ হাইকমিশনে একটি ই-মেইল পাঠিয়েছেন। ওই ই-মেইলে পাসপোর্ট ও এনআইডি পাওয়ার জন্য প্রয়োজনীয় নথিপত্র কীভাবে দ্রুত সম্পন্ন করা যায়, সে বিষয়ে পরামর্শ চাওয়া হয়েছে।

তিনি বলেন, ই-মেইলটিকে পাসপোর্টের আবেদন হিসেবে দেখার সুযোগ নেই। কেউ পাসপোর্টের আবেদন করলে সেটি আবেদন হিসেবেই করবেন, পরামর্শ চাইবেন না। ম্যাট্রিক্স ল চেম্বারের ই-মেইলটি মূলত প্রয়োজনীয় নথিপত্র ও প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার বিষয়ে পরামর্শ চেয়ে পাঠানো হয়েছে।

সুপ্রিম কোর্টের এই আইনজীবীর ভাষ্য, শেখ হাসিনার পাসপোর্ট ২০২৫ সালের ৭ জানুয়ারি বাতিল করা হয়। বাংলাদেশের পাসপোর্ট অর্ডার, ১৯৭৩-এর ১০ অনুচ্ছেদ এবং পাসপোর্ট বিধিমালা, ১৯৭৪-এর ১১ বিধি অনুযায়ী, পাসপোর্ট বাতিল করা হলে নতুন করে পাসপোর্ট ইস্যুর আবেদন করার পরিবর্তে বাতিলের বিরুদ্ধে আপিল করতে হয়। তবে শেখ হাসিনার পক্ষ থেকে এ ধরনের কোনো আপিল করা হয়নি।

তিনি আরও বলেন, পাসপোর্ট বাতিলের বিরুদ্ধে আপিল করা একটি আইনি পদক্ষেপ। কোনো পলাতক আসামি আইনের অধীনে এ ধরনের প্রতিকার চাইতে পারেন কিনা, সে প্রশ্ন রয়েছে। তার মতে, আইনের অধীনে কোনো অধিকার দাবি করতে হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে আগে আইনের কাছে আত্মসমর্পণ করতে হবে।

ম্যাট্রিক্স ল চেম্বারের অন্যান্য কার্যক্রম নিয়েও প্রশ্ন তোলেন শিশির মনির। তিনি বলেন, প্রতিষ্ঠানটি ২০২৬ সালের ২৮ সেপ্টেম্বর জেনেভায় বাংলাদেশের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ করেছে। এ ছাড়া ২০২৫ সালের ২৮ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ আদালতেও (আইসিসি) একটি অভিযোগ দাখিল করেছে প্রতিষ্ঠানটি। ওই অভিযোগে জুলাই গণঅভ্যুত্থানকারীদের বিরুদ্ধে অপরাধ সংঘটনের অভিযোগ তোলা হয়েছে।

শিশির মনির আরও বলেন, এসব কার্যক্রম পর্যালোচনা করলে মনে হয়, ম্যাট্রিক্স ল চেম্বারকে শুধু আইনি কাজের জন্য নয়, কূটনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্যও নিয়োগ দেওয়া হয়েছে।