calendar_today বুধবার, ২৬ কার্তিক ১৪৩৩ • ১১ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে নাগরিকের তথ্য সুরক্ষায় : আইসিটি মন্ত্রী ◆ পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ করছেন জিপারের নিয়ন্ত্রণ নেই, ◆ বায়তুল মোকাররমে অষ্টম আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন আগামীকাল, অংশ নিচ্ছেন ৭ দেশের ক্বারিরা ◆ পাসপোর্টের আবেদন করেননি শেখ হাসিনা, পরামর্শ চেয়েছে ব্রিটিশ ল ফার্ম: শিশির মনির ◆ ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে লরির চাকার আগুন ◆ অনুমোদনহীন সুপার পেট্রোকেমিক্যাল রিফাইনারি বৈধ করার তোড়জোড় ◆ প্রধানমন্ত্রী জলবায়ু সম্মেলনস্থলে ◆ জাতীয় সংসদে স্পিকারের সতর্কবার্তা পেলেন বিএনপি সংসদ সদস্য সেলিম ভূঁইয়া ◆ তুরস্কে এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক আজ ◆ আবুধাবিতে শান্তি আলোচনায় রাশিয়া-ইউক্রেন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ◆ চীনের বাণিজ্য রেকর্ড গতিতে উদ্বৃত্ত ছাড়াল ১ ট্রিলিয়ন ডলার ◆ দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দিতে হবে নাশকতা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে : এবি পার্টি
home হোম / জাতীয় / বায়তুল মোকাররমে অষ্টম আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন আগামীকাল, অংশ নিচ্ছেন ৭ দেশের ক্বারিরা
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

বায়তুল মোকাররমে অষ্টম আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন আগামীকাল, অংশ নিচ্ছেন ৭ দেশের ক্বারিরা

বাংলাদেশসহ সাতটি দেশের প্রখ্যাত ক্বারিদের কোরআন তিলাওয়াতে মুখরিত হবে বায়তুল মোকাররমের পূর্ব চত্বর; প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি।

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর ২০২৬ • বিকাল ০৪:২৪
history আপডেট: ৬ ঘণ্টা আগে
timer ৫ মিনিট পড়ার সময়
visibility ১ বার পঠিত

সাত দেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারিদের অংশগ্রহণে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হতে যাচ্ছে অষ্টম আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন-২০২৬। আগামীকাল বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর থেকে রাত ১০টা পর্যন্ত মসজিদের পূর্ব চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে বাংলাদেশ ছাড়াও মিশর, আফগানিস্তান, পাকিস্তান, ইরান, ভারত ও দক্ষিণ আফ্রিকার প্রখ্যাত ক্বারিরা পবিত্র কোরআনুল কারিম তিলাওয়াত করবেন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

এবারের সম্মেলনে বিদেশি অতিথি হিসেবে অংশ নেবেন মিশরের শায়েখ আবদুন নাসের হারাক, আফগানিস্তানের ক্বারী আবদুল কাবীর হায়দারী, পাকিস্তানের ক্বারী আনোয়ারুল হাসান শাহ বোখারী, ইরানের শায়েখ ক্বারী ওয়াহীদ খাজাইয়ী, ভারতের ক্বারী হেদায়াতুল্লাহ ফুরকান রাজস্থানী এবং দক্ষিণ আফ্রিকার ক্বারী ব্যারিস্টার যুবায়ের বারদাই।

বাংলাদেশের পক্ষ থেকে তিলাওয়াত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারী মাওলানা ক্বারী সাইদুল ইসলাম আসাদ। এ ছাড়া আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় সাফল্য অর্জনকারী হাফেজ ও ক্বারিরাও সম্মেলনে অংশ নেবেন।

অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুর উদ্দীন আহমেদ অপু। বিশেষ অতিথি হিসেবে থাকবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন, রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের হাওয়ারিয়্যীন পরিষদের সভাপতি আনোয়ার আলদীন।

সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা মুহাম্মদ ইউসুফ বলেন, এবারের সম্মেলন আন্তর্জাতিক পরিমণ্ডলে পবিত্র কোরআনের তিলাওয়াত, ক্বিরাতশাস্ত্রের সৌন্দর্য এবং বাংলাদেশে কোরআনচর্চার ঐতিহ্য তুলে ধরতে বিশেষ ভূমিকা রাখবে।

আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানীর আহ্বানে আয়োজিত এ সম্মেলনে দেশ-বিদেশের আলেম-ওলামা, শিক্ষাবিদ, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং ধর্মীয় ও সামাজিক অঙ্গনের নেতারা অংশ নেবেন।

সম্মেলনে যৌথভাবে সভাপতিত্ব করবেন আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের সভাপতি আল্লামা ক্বারী আবু রায়হান এবং নির্বাহী সভাপতি মাওলানা সালাহউদ্দীন জাহাঙ্গীর।

আয়োজকেরা জানান, দেশের কোরআন শিক্ষা, তিলাওয়াত ও ক্বিরাতশাস্ত্রের প্রচার-প্রসার এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব জোরদারে কাজ করছে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ।