calendar_today শুক্রবার, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ • ২০ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
গণতন্ত্রের সোনার হরিণ: আকাঙ্ক্ষা, হাতছাড়া হওয়ার বেদনা ও ক্ষমতার বৃত্ত ◆ বরগুনায় কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড ◆ সিলেটে গানপাউডার দিয়ে চারটি বাসে দুর্বৃত্তদের আগুন ◆ রোহিঙ্গা গণহত্যা মামলায় আইসিজের রায় ঘিরে নজর, গাজা মামলায় প্রভাব পড়ার ইঙ্গিত ◆ অগ্নিসন্ত্রাসীদের বিরুদ্ধে হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর: ‘এনাফ ইজ এনাফ, যথেষ্ট হয়েছে’ ◆ যুদ্ধ চললে রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা আরও বাড়বে: কানাডার প্রধানমন্ত্রী ◆ আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ভারত-পাকিস্তান মহারণ, ব্যাটে-বলে দীনেশ ত্রিবেদী ◆ তুরাগ থেকে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার ◆ উসকানিতে পা না দিয়ে কর্মস্থল ও গার্মেন্ট শিল্প রক্ষার আহ্বান প্রধানমন্ত্রীর ◆ চট্টগ্রামে ড. ইউনূসের পৈত্রিক বাড়িতে আগুন, একাধিক বাসভবনে পুলিশের অভিযান ◆ গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ◆ মৃত্যুর পর সব সম্পত্তি সাধারণ মানুষের কল্যাণে দান করবেন রজনীকান্ত
home হোম / জাতীয় / গণতন্ত্রের সোনার হরিণ: আকাঙ্ক্ষা, হাতছাড়া হওয়ার বেদনা ও ক্ষমতার বৃত্ত
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

গণতন্ত্রের সোনার হরিণ: আকাঙ্ক্ষা, হাতছাড়া হওয়ার বেদনা ও ক্ষমতার বৃত্ত

গণতন্ত্রের সোনার হরিণ: আকাঙ্ক্ষা, হাতছাড়া হওয়ার বেদনা ও ক্ষমতার বৃত্ত

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ • দুপুর ১২:৩৪
history আপডেট: ১১ মিনিট আগে
timer ১০ মিনিট পড়ার সময়
visibility ১ বার পঠিত

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গণতন্ত্র যেন এক অধরা ‘সোনার হরিণ’। এই হরিণের সন্ধানে যুগের পর যুগ উন্মুখ হয়ে আছে দেশের সাধারণ মানুষ। 

অধিকার ও মর্যাদার প্রশ্নে অগণিত মানুষ জীবনাহুতী দিয়েছে। অথচ ইতিহাসের পাতা উল্টালে দেখা যায়, এই সোনার হরিণ যে একবারও ধরা যায়নি বা ঘরে আসেনি, তা নয়। নানা আন্দোলনে, নানা বাঁকে গণতন্ত্রের সেই আকাঙ্ক্ষা কখনও ক্ষণিকের জন্য, কখনও বা নতুন আশার আলো হয়ে ধরা দিয়েছে। 

বাংলাদেশের মানুষ সেই সোনার হরিণ ধরে রাখতে পারেনি। যদি সেই গণতান্ত্রিক অর্জন ও প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতা টেকসই করা যেত, তবে আমাদের দেশটি আজ হয়তো ইউরোপ বা আমেরিকার সমকক্ষ না হলেও, কাছের প্রতিবেশী মালয়েশিয়া বা থাইল্যান্ডকে ছাড়িয়ে উন্নয়নের দৌড়ে সিঙ্গাপুরকে টেক্কা দেওয়ার মতো সামর্থ্য তৈরি করতে পারতো । এ বাস্তবতা উপলব্ধি করার মতো বিবেক ও দেশপ্রেম এই ভূখণ্ডের মানুষের আছে। 


স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে ৫৬তম বছরে এসেও—বারবার যেন সেই পুরোনো প্রশ্নই ফিরে আসে। আমরা কি সত্যিই সেই কাঙ্ক্ষিত মুক্তি ও গণতান্ত্রিক স্থিতিশীলতার নাগাল পেয়েছি? ইতিহাসে বারবার নানা নামে, নানা স্লোগানে ক্ষমতার পালাবদল এসেছে, কিন্তু সেই পালাবদল বাংলাদেশের গণতন্ত্রকে স্থায়ী ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারেনি। পর্যালোচনা করলে দেখা যায়, বারবার হোঁচট খেয়েছে গণতন্ত্র। 


​১৯৭১ সালে লাখো মানুষের আত্মত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের জন্ম হয়েছিল। স্বপ্ন ছিল জনগণের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক মূল্যবোধই হবে রাষ্ট্র পরিচালনার ভিত্তি। কিন্তু স্বাধীনতার পরপরই রাজনৈতিক অস্থিরতা, ক্ষমতার কেন্দ্রীকতা ও প্রাতিষ্ঠানিক টানাপোড়েনে সেই গণতান্ত্রিক চর্চা বড় ধাক্কার মুখে পড়ে। ১৯৭৫ পরবর্তী সময়ে গণতন্ত্র পুনরুদ্ধারের স্লোগান, গণভোট এবং নির্বাচিত সরকারের হাত ধরে স্থিতিশীলতা ও অর্থনৈতিক গতিশীলতা ফেরানোর চেষ্টা দেখা যায়। আইনের শাসন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে তখন এক ধরনের সচলতা আসে, এবং সাধারণ মানুষের মনে স্বস্তি ও আশাবাদ তৈরি হয়। ​কিন্তু সেই স্বস্তি দীর্ঘস্থায়ী হয়নি। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামের সার্কিট হাউসে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান এক সামরিক অভ্যুত্থান প্রচেষ্টায় নিহত হন। এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে রাষ্ট্রক্ষমতার পালাবদলে নতুন অস্থিরতা ও সহিংসতার অধ্যায় শুরু হয়। এরপর গণতন্ত্র ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসা সামরিক শাসন ও পরবর্তীতে গণভোটের মাধ্যমে ক্ষমতা সুসংহত করার প্রক্রিয়ায় গণতন্ত্রের বাহ্যিক কাঠামো বা খোলস বজায় থাকলেও, বাস্তবে ক্ষমতার একচ্ছত্র নিয়ন্ত্রণ ও কর্তৃত্ববাদী শাসনব্যবস্থাই প্রাধান্য পেয়েছে। 

​নব্বইয়ের গণঅভ্যুত্থান ছিল আরেকটি বড় মোড়। দীর্ঘ স্বৈরশাসনবিরোধী আন্দোলন, হরতাল, অবরোধ এবং ১৯৯০ সালের শেষদিকে নূর হোসেন ও ডা. মিলনের মতো তাজা প্রাণের আত্মত্যাগের বিনিময়ে গণতন্ত্রের এক নতুন প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে ওঠার আশা জেগেছিল। শহীদদের স্মরণে স্মৃতিফলক নির্মিত হয়েছে, ১৯৯১ সালের নির্বাচনের পর সংসদীয় গণতন্ত্রের প্রত্যাবর্তন ঘটে। মানুষ ভেবেছিল—এবার বুঝি গণতন্ত্র নামের সোনার হরিণটি সত্যিই ধরা গেল। কিন্তু কয়েক বছরের মধ্যেই সেই আশা ফিকে হতে শুরু করে। রাজনৈতিক অসহিষ্ণুতা, নির্বাচন ও ক্ষমতাকে কেন্দ্র করে সংঘাত, হরতাল-সহিংসতা এবং প্রাণহানির বৃত্তে আটকে গিয়ে সেই গণতান্ত্রিক অর্জন বারবার হোঁচট খায়, আর ছুটে যায় সোনার হরিণ। 


​গণতন্ত্রের সংজ্ঞা ও মূলনীতি অনুযায়ী রাষ্ট্রের সব ক্ষমতার মালিক জনগণ। জনগণের আস্থা ও সমর্থন নিয়ে নির্বাচিত প্রতিনিধিরা দেশ পরিচালনা করবেন, আর রাজনৈতিক শক্তিগুলো জনসমর্থন অর্জনের প্রতিযোগিতায় লিপ্ত থাকবে—বাহুবল বা রাষ্ট্রীয় শক্তির অপব্যবহার করে নয়। 


​কিন্তু বাস্তব রাজনীতিতে প্রায়শই দেখা যায়, এই মৌলিক নিয়মকে উপেক্ষা করে যেকোনো মূল্যে ক্ষমতার মসনদ ধরে রাখা বা দখল করার প্রবণতা প্রবল হয়ে ওঠে। যখন দলীয় বা গোষ্ঠীগত স্বার্থে বাহুবল এবং রাষ্ট্রক্ষমতার দৈত্যশক্তি ব্যবহার করা হয়, তখন সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ ও দেশের অর্থনীতি। রাজনৈতিক সংঘাত, অনিশ্চয়তা ও সহিংসতার কারণে বিনিয়োগ স্থবির হয়, কর্মসংস্থান বাধাগ্রস্ত হয় এবং স্বাভাবিক অর্থনৈতিক অগ্রগতির অপমৃত্যু ঘটে।


​ক্ষমতার মসনদ দখল ও আঁকড়ে রাখার এই লড়াই অনেক সময় যেন প্রাচীন সামন্তবাদী রাজাদের ক্ষমতার দ্বন্দ্বকেই মনে করিয়ে দেয়—যেখানে প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করার মানসিকতা কাজ করে। এর ফলে যেমন রাজনৈতিক অঙ্গনে প্রাণহানি ও রক্তপাত ঘটে, তেমনি সমাজ ও রাষ্ট্রের ভেতরে তৈরি হয় গভীর অনাস্থা ও বিভাজন। 


​এই সংঘাতের শেষ কোথায় এই প্রশ্ন সার্বজনীন। ​সাধারণ মানুষের মনে সবচেয়ে বড় প্রশ্নটি হলো—ক্ষমতার এই লড়াই ও মারামারির শেষ কোথায়? মানুষ আর সহিংসতা, রক্তপাত কিংবা অর্থনৈতিক অনিশ্চয়তা চায় না। তারা চায় এমন একটি রাজনৈতিক সংস্কৃতি, যেখানে ক্ষমতা কোনো ‘যুদ্ধলব্ধ সম্পদ’ নয়, বরং জনগণের কাছে জবাবদিহির একটি মাধ্যম।


​গণতন্ত্রের সোনার হরিণকে কেবল আন্দোলনের স্লোগানে বা নির্বাচনের আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ রাখলে চলবে না; একে ধরে রাখতে হলে প্রয়োজন রাজনৈতিক সহনশীলতা, শক্তিশালী ও স্বাধীন প্রতিষ্ঠান এবং ক্ষমতার শান্তিপূর্ণ পালাবদলের সংস্কৃতি। নইলে ইতিহাস বারবার নিজেকেই পুনরাবৃত্তি করবে, আর সাধারণ মানুষ সোনার হরিণের খোঁজেই জীবন পার করে দেবে।

tag ট্যাগ: #গণতন্ত্র