calendar_today বুধবার, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ • ১৮ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
মৃত্যুর পর সব সম্পত্তি সাধারণ মানুষের কল্যাণে দান করবেন রজনীকান্ত ◆ আওয়ামী লীগ নেতাকর্মীদের অবস্থান পেলেই থানায় নেওয়ার নির্দেশ এমপি ইশরাক ◆ ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ◆ মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে ধাওয়া-পালটা ধাওয়া, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ◆ রাজধানীর পল্লবী ও মহাখালীতে দুটি বাসে দুর্বৃত্তদের আগুন, আটক ১ ◆ চার দাতব্য সংস্থায় প্রায় ৫৪৭ কোটি ডলারের শেয়ার দান করলেন ওয়ারেন বাফেট ◆ পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও শিল্প-সংস্কৃতিতে দক্ষ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ◆ ইতিহাস গড়ল বাংলাদেশ: জাতীয় গ্রিডে পারমাণবিক বিদ্যুৎ ◆ রাজউকের অনুমোদন ছাড়াই পূর্বাচলে প্লট বিক্রি, ব্যবস্থা চায় বিএলডিএ ◆ পঞ্চম বিয়ে নিয়ে কী বললেন পপ তারকা জেনিফার লোপেজ ◆ কোস্টারিকায় সাংবাদিক কামিলো রদ্রিগেজকে গুলি করে হত্যা ◆ ইসলামী ব্যাংককে ১৭ হাজার কোটি ও ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকার তারল্য সহায়তা
home হোম / বিনোদন / মৃত্যুর পর সব সম্পত্তি সাধারণ মানুষের কল্যাণে দান করবেন রজনীকান্ত
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

মৃত্যুর পর সব সম্পত্তি সাধারণ মানুষের কল্যাণে দান করবেন রজনীকান্ত

পরিবারকে সম্পত্তির এক পয়সাও না দিয়ে চেন্নাইয়ের বিখ্যাত ‘রাঘবেন্দ্র মণ্ডপ’-সহ পুরো সম্পদ পাবলিক চ্যারিটেবল ট্রাস্টে হস্তান্তরের ঘোষণা দিয়েছেন দক্ষিণী সিনেমার এই কিংবদন্তি অভিনেতা।

person
ডেস্ক নিউজ verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ • সকাল ১১:১৮
history আপডেট: ২ ঘণ্টা আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ১ বার পঠিত

দক্ষিণী সিনেমায় চার দশকের বেশি সময় ধরে রাজত্ব করা সুপারস্টার রজনীকান্তকে ভক্তরা ভালোবেসে ‘থালাইভা’ (নেতা বা প্রধান) বলে ডাকেন। সাধারণ এক বাস কন্ডাক্টর থেকে নিজের পরিশ্রমে প্রায় ৫০০ কোটি টাকার সাম্রাজ্য গড়ে তোলা এই কিংবদন্তি অভিনেতা এবার স্থাপন করলেন এক অনন্য দৃষ্টান্ত। নিজের অর্জিত বিশাল সম্পত্তির একটি কানাকড়িও পরিবার পাবে না—এমন ঘোষণাই দিয়েছেন তিনি।

রজনীকান্তের ইচ্ছা, মৃত্যুর পর তাঁর সমস্ত সম্পত্তি তামিলনাড়ুর সাধারণ মানুষের কল্যাণে বিলিয়ে দেওয়া হবে।

এই পুরো সিদ্ধান্তের কেন্দ্রে রয়েছে চেন্নাইয়ের কোদম্বাক্কমে অবস্থিত বিখ্যাত ‘রাঘবেন্দ্র মণ্ডপ’। ১৯৮৯ সালে প্রায় ১.২৫ একর জমির ওপর রজনীকান্ত এটি গড়ে তোলেন। এই ভবনটির সঙ্গে জড়িয়ে রয়েছে এই তারকা ও তাঁর ভক্তদের গভীর আবেগ ও ইতিহাস। ২০১৫ সালের ভয়াবহ চেন্নাই বন্যায় এই মণ্ডপের দরজা খুলে দেওয়া হয়েছিল বানভাসি মানুষ ও ত্রাণকর্মীদের আশ্রয়ের জন্য। এ ছাড়া ভক্তদের সঙ্গে রজনীকান্তের বহু গুরুত্বপূর্ণ বৈঠকের সাক্ষীও এই স্থানটি। একসময় এটি ভেঙে তিন তারকা হোটেল বানানোর গুঞ্জন উঠলেও, রাঘবেন্দ্র মণ্ডপ আজও চেন্নাইয়ের বুকে সগৌরবে দাঁড়িয়ে আছে।

জানা গেছে, রজনীকান্তের উইলে পরিষ্কার বলা হয়েছে যে এই মণ্ডপসহ তাঁর সমস্ত সম্পত্তি একটি পাবলিক চ্যারিটেবল ট্রাস্টের হাতে তুলে দেওয়া হবে।

নিজের এই মহৎ সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়ে থালাইভা বলেন, ‘আমার মৃত্যুর পর এই রাঘবেন্দ্র মণ্ডপের পুরো সম্পত্তি একটি পাবলিক চ্যারিটেবল ট্রাস্টের কাছে চলে যাবে। এর একটি পয়সাও আমার পরিবার পাবে না। তামিলনাড়ুর মানুষ টিকিট কেটে আমার সিনেমা দেখেছেন এবং আমার ক্যারিয়ারকে বাঁচিয়ে রেখেছেন; তাই এই সিদ্ধান্ত তাদের প্রতি আমার সামান্য ঋণস্বীকার মাত্র।’

তামিল জনগণের প্রতি নিজের চিরকৃতজ্ঞতার কথা উল্লেখ করে রজনীকান্ত আরও বলেন, ‘টিকিটের দাম যাই হোক না কেন, এ রাজ্যের মানুষ সবসময় আমার সিনেমা দেখার জন্য টিকিট কিনেছেন।’