calendar_today বুধবার, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ • ১৮ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
রাজধানীর পল্লবী ও মহাখালীতে দুটি বাসে দুর্বৃত্তদের আগুন, আটক ১ ◆ চার দাতব্য সংস্থায় প্রায় ৫৪৭ কোটি ডলারের শেয়ার দান করলেন ওয়ারেন বাফেট ◆ পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও শিল্প-সংস্কৃতিতে দক্ষ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ◆ ইতিহাস গড়ল বাংলাদেশ: জাতীয় গ্রিডে পারমাণবিক বিদ্যুৎ ◆ রাজউকের অনুমোদন ছাড়াই পূর্বাচলে প্লট বিক্রি, ব্যবস্থা চায় বিএলডিএ ◆ পঞ্চম বিয়ে নিয়ে কী বললেন পপ তারকা জেনিফার লোপেজ ◆ কোস্টারিকায় সাংবাদিক কামিলো রদ্রিগেজকে গুলি করে হত্যা ◆ ইসলামী ব্যাংককে ১৭ হাজার কোটি ও ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকার তারল্য সহায়তা ◆ ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাঈদ খোকন গুলশান থেকে গ্রেপ্তার ◆ বৃহস্পতিবার লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◆ ইংল্যান্ডের প্রতিনিধিদলের প্রশংসায় আনভীর ক্রিকেট স্টেডিয়ামের সুযোগ-সুবিধা ◆ পড়াশোনার পাশাপাশি কারিগরি শিক্ষা ও খেলাধুলায় গুরুত্ব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
home হোম / অর্থনীতি / ইসলামী ব্যাংককে ১৭ হাজার কোটি ও ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকার তারল্য সহায়তা
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অর্থনীতি বিশেষ প্রতিবেদন

ইসলামী ব্যাংককে ১৭ হাজার কোটি ও ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকার তারল্য সহায়তা

জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, আর্থিক খাতের স্থিতিশীলতা রক্ষা ও সম্ভাব্য ব্যাংক রান ঠেকাতে বাংলাদেশ ব্যাংক অর্ডার অনুযায়ী এ বিশেষ সহায়তা দেওয়া হয়েছে।

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ • সকাল ১১:৪০
history আপডেট: ১৩ ঘণ্টা আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১ বার পঠিত

সংকটে পড়া ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে ১৭ হাজার কোটি টাকা ডিমান্ড লোন এবং ন্যাশনাল ব্যাংক পিএলসিকে ৭ হাজার কোটি টাকার ব্যাংক গ্যারান্টি দেওয়া হয়েছে। এই গ্যারান্টির বিপরীতে সোনালী ব্যাংক ইতোমধ্যে ন্যাশনাল ব্যাংককে সাত হাজার কোটি টাকা দিয়েছে।

জাতীয় সংসদে সংসদ সদস্য শওকত আরা আক্তারের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান।

অর্থমন্ত্রী জানান, দেশের আর্থিক খাতের স্থিতিশীলতা রক্ষা এবং সম্ভাব্য ব্যাংক রান ঠেকাতে বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২-এর ১৭(১)(বি) ধারা অনুযায়ী সরকার সংকটে পড়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে বিশেষ তারল্য সহায়তা দিতে পারে।

তিনি আরও বলেন, তারল্য সহায়তা দেওয়ার সময় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে ডিমান্ড প্রমিসরি নোট নেওয়া হয়। এর ভিত্তিতে দেওয়া তারল্য সহায়তা সংশ্লিষ্ট ব্যাংকের পরিশোধের বাধ্যবাধকতা রয়েছে।