calendar_today বুধবার, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ • ১৮ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
মৃত্যুর পর সব সম্পত্তি সাধারণ মানুষের কল্যাণে দান করবেন রজনীকান্ত ◆ আওয়ামী লীগ নেতাকর্মীদের অবস্থান পেলেই থানায় নেওয়ার নির্দেশ এমপি ইশরাক ◆ ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ◆ মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে ধাওয়া-পালটা ধাওয়া, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ◆ রাজধানীর পল্লবী ও মহাখালীতে দুটি বাসে দুর্বৃত্তদের আগুন, আটক ১ ◆ চার দাতব্য সংস্থায় প্রায় ৫৪৭ কোটি ডলারের শেয়ার দান করলেন ওয়ারেন বাফেট ◆ পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও শিল্প-সংস্কৃতিতে দক্ষ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ◆ ইতিহাস গড়ল বাংলাদেশ: জাতীয় গ্রিডে পারমাণবিক বিদ্যুৎ ◆ রাজউকের অনুমোদন ছাড়াই পূর্বাচলে প্লট বিক্রি, ব্যবস্থা চায় বিএলডিএ ◆ পঞ্চম বিয়ে নিয়ে কী বললেন পপ তারকা জেনিফার লোপেজ ◆ কোস্টারিকায় সাংবাদিক কামিলো রদ্রিগেজকে গুলি করে হত্যা ◆ ইসলামী ব্যাংককে ১৭ হাজার কোটি ও ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকার তারল্য সহায়তা
home হোম / রাজনীতি / আওয়ামী লীগ নেতাকর্মীদের অবস্থান পেলেই থানায় নেওয়ার নির্দেশ এমপি ইশরাক
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

আওয়ামী লীগ নেতাকর্মীদের অবস্থান পেলেই থানায় নেওয়ার নির্দেশ এমপি ইশরাক

মঙ্গলবার দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে ঢাকা-৬ আসনের অন্তর্গত এলাকাগুলোতে রাতদিন পালাক্রমে পাহারা দেওয়ার জন্য বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের প্রতি এ নির্দেশনা দেন তিনি।

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ • সকাল ১১:১১
history আপডেট: ২ ঘণ্টা আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১ বার পঠিত

নিজ সংসদীয় আসনের অন্তর্গত এলাকায় আওয়ামী লীগ নেতাকর্মীদের অবস্থান করার সংবাদ পাওয়া গেলেই তাদের থানায় নিয়ে যেতে হবে বলে ওই এলাকার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দিয়েছেন ইশরাক হোসেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ নির্দেশনা দেন।

পোস্টে সবার দৃষ্টি আকর্ষণ করে ইশরাক হোসেন লিখেছেন, ঢাকা-৬ আসনের অন্তর্গত ওয়ার্ড ৩৪, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১, ৪২, ৪৩, ৪৪, ৪৫ ও ৪৬ এবং সূত্রাপুর, কোতোয়ালী, গেন্ডারিয়া, ওয়ারী ও বংশালের সংশ্লিষ্ট এলাকার বিএনপি ও সব অঙ্গসংগঠনের নেতাকর্মীদের প্রতি কঠোর নির্দেশনা।

এরপর তিনি লেখেন, প্রত্যেক এলাকায় মিছিল সহকারে পাহারা দেওয়ার জন্য ওয়ার্ড বিএনপি ও থানা বিএনপির সঙ্গে সমন্বয় করতে হবে।

ইশরাক হোসেন আরও লেখেন, কোথাও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থান করার সংবাদ পাওয়া গেলে তাদের থানায় নিয়ে যেতে হবে। পালাক্রমে রাতদিন এই কার্যক্রম জারি রাখার নির্দেশনা দলের পক্ষ থেকে দেওয়া হলো বলেও পোস্টে উল্লেখ করেন তিনি।