calendar_today সোমবার, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ • ২৩ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে এনসিপি নেতারা ◆ মানুষের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান ◆ ইউপি নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি ◆ বড় সম্প্রসারণ ও আধুনিকায়নের পথে পুলিশ ◆ গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে আজ তৃতীয় সভায় বসছে মজুরি বোর্ড ◆ ভিডিও ফুটেজ প্রকাশ ইরানের হামলায় দুটি মার্কিন প্যাট্রিয়ট রাডার, ড্রোন ও এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংস, ◆ ৫৫ বছরেও টেকসই শাসনব্যবস্থা গড়ে ওঠেনি: ওয়াহিদউদ্দিন মাহমুদ ◆ এনসিপির সঙ্গে আগামীকাল বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী ◆ আ.লীগ সাংবিধানিকভাবেই নিষিদ্ধ হচ্ছে ? ◆ দুই লাখের নিচে ২২ ক্যারেটের ভরি,স্বর্ণের দামে ফের বড় ধস ◆ ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হবে ইসলাম : পিউ রিসার্চ ◆ হরমুজ প্রণালি কঠিন কিছু নয় পুনরায় খুলে দেওয়া : আব্বাস আরাঘচি
home হোম / জাতীয় / ইউপি নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

ইউপি নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি

আগামী ২৯ বা ৩০ নভেম্বর থেকে তিন দিনব্যাপী এ সংলাপ শুরু হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা; ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল এবং ২১ জানুয়ারি প্রথম ধাপের ভোট গ্রহণের পরিকল্পনা রয়েছে।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ • দুপুর ১২:৪৯
history আপডেট: ৪ ঘণ্টা আগে
timer ৮ মিনিট পড়ার সময়
visibility ১ বার পঠিত

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে শিগগিরই রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনের শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন, চলতি মাসের শেষ দিকে অথবা ডিসেম্বরের শুরুতে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে তিন দিনব্যাপী এ সংলাপ অনুষ্ঠিত হবে।

ইসি কর্মকর্তারা জানান, চলতি মাসের মধ্যেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ আয়োজনের সিদ্ধান্ত রয়েছে কমিশনের। সে অনুযায়ী আগামী ২৯ বা ৩০ নভেম্বর থেকে তিন দিনব্যাপী এ সংলাপ শুরু হতে পারে; প্রয়োজনে নভেম্বরের শেষ দিনেও সংলাপ শুরু করতে পারে কমিশন। এ ছাড়া ইউপি নির্বাচনের তফসিল ঘোষণার আগে আগামী ১০ ডিসেম্বরের মধ্যে সব প্রস্তুতি ও আইনশৃঙ্খলাবিষয়ক সভা সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন তাঁরা।

নির্ধারিত সময়েই ইউপি নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে জানিয়ে ইসির কর্মকর্তারা বলেন, বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ বা অনিবার্য পরিস্থিতি সৃষ্টি না হলে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ডিসেম্বরের প্রথমার্ধে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে এবং সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তারা এ তফসিল ঘোষণা করবেন। তাঁদের মতে, তফসিল ঘোষণার পর ভোটারদের মধ্যে নির্বাচনী আমেজ তৈরি হবে এবং উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হবে।

ইসির পরিকল্পনা অনুযায়ী ইউপি নির্বাচন আয়োজনের ক্ষেত্রে কোনো বাধা দেখছেন না কমিশনের শীর্ষ কর্মকর্তারা। তাঁরা জানান, আগামী ২১ জানুয়ারি প্রথম ধাপের ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্ধারিত তারিখের প্রায় ৪৫ দিন আগে তফসিল ঘোষণা করা হবে। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে রাজনৈতিক দল, প্রার্থী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সম্মিলিত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তাঁরা সরকারের কাছ থেকেও পূর্ণ সহযোগিতা পাওয়ার আশা প্রকাশ করেন।

এ বিষয়ে নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ বাসসকে বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যেসব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হয়েছে, সেসব দলের সঙ্গে তিন দিনের এই সংলাপ অনুষ্ঠিত হবে। এ ছাড়া পরবর্তী সময়ে যেসব দল নিবন্ধন পেয়েছে, তাদের সঙ্গেও আলোচনায় বসা হবে। ইউপি নির্বাচনের জন্য ইসির সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে জানিয়ে তিনি বলেন, আগামী ২১ জানুয়ারি প্রথম ধাপে ইউপি নির্বাচন হবে এবং এর কমবেশি ৪৫ দিন আগেই তফসিল ঘোষণা করা হবে।

নির্বাচনে প্রার্থীদের আচরণবিধি মেনে চলার আহ্বান জানিয়ে ইসি আব্দুর রহমানেল মাছউদ বলেন, ভালো নির্বাচনের জন্য সরকার, রাজনৈতিক দল, প্রার্থী এবং আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা সমানভাবে প্রয়োজন; এই চারটি বিষয়ের ওপর সুষ্ঠু নির্বাচন নির্ভর করে। তিনি আরও জানান, ইউপি নির্বাচনের আগে আইনশৃঙ্খলার বিষয়ে কেন্দ্রীয়ভাবে এবং এলাকভিত্তিক বৈঠক হবে। নির্বাচন শুরু হলে মানুষ ভোটের দিকে ঝুঁকে পড়বে এবং উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হবে বলেও তিনি মন্তব্য করেন।

ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বাসসকে বলেন, এ মাসের মধ্যেই রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। পাশাপাশি আইনশৃঙ্খলা বিষয়েও একটি বৈঠক হবে এবং আগামী ১০ ডিসেম্বরের মধ্যে সব প্রক্রিয়া সম্পন্ন করা হবে। সংলাপে রাজনৈতিক দলগুলোর কাছে সুষ্ঠু নির্বাচনের জন্য সহায়তা চাওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

পাঁচ ধাপে ৪ হাজার ৩৩২ ইউপি নির্বাচন এদিকে পাঁচ ধাপে ৫০৮টি উপজেলার ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচনের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সম্প্রতি ইসির ওয়েবসাইটে কোন ইউনিয়ন পরিষদে কবে ভোট হবে, তার পূর্ণ তালিকা প্রকাশ করা হয়েছে।

ইসির তালিকা অনুযায়ী, প্রথম ধাপে দেশের ১২৭টি উপজেলার ১ হাজার ৪২টি ইউপিতে, দ্বিতীয় ধাপে ১২৫টি উপজেলার ১ হাজার ৬৯টি ইউপিতে, তৃতীয় ধাপে ১২০টি উপজেলার ১ হাজার ২৪টি ইউপিতে, চতুর্থ ধাপে ৯৬টি উপজেলার ৮১৩টি ইউপিতে এবং পঞ্চম ধাপে ৪০টি উপজেলার ৩৮৪টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের তথ্যমতে, প্রথম ধাপে ভোট হবে ২০২৭ সালের ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ও শেষ ধাপে ২৭ মে।

এর আগে গত ১৬ নভেম্বর কমিশন সভা শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, ইউপি নির্বাচন শুরুর আগে নিবন্ধিত সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসবে ইসি। এ মাসের শেষ ভাগে অথবা ডিসেম্বরের শুরুতে মোট তিন দিনে নিবন্ধনের ক্রমিক অনুযায়ী দলগুলোকে আলোচনায় আমন্ত্রণ জানানো হবে এবং স্থানীয় সরকার নির্বাচন কীভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়, সে বিষয়ে আলোচনা করা হবে।