calendar_today সোমবার, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ • ২৩ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে এনসিপি নেতারা ◆ মানুষের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান ◆ ইউপি নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি ◆ বড় সম্প্রসারণ ও আধুনিকায়নের পথে পুলিশ ◆ গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে আজ তৃতীয় সভায় বসছে মজুরি বোর্ড ◆ ভিডিও ফুটেজ প্রকাশ ইরানের হামলায় দুটি মার্কিন প্যাট্রিয়ট রাডার, ড্রোন ও এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংস, ◆ ৫৫ বছরেও টেকসই শাসনব্যবস্থা গড়ে ওঠেনি: ওয়াহিদউদ্দিন মাহমুদ ◆ এনসিপির সঙ্গে আগামীকাল বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী ◆ আ.লীগ সাংবিধানিকভাবেই নিষিদ্ধ হচ্ছে ? ◆ দুই লাখের নিচে ২২ ক্যারেটের ভরি,স্বর্ণের দামে ফের বড় ধস ◆ ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হবে ইসলাম : পিউ রিসার্চ ◆ হরমুজ প্রণালি কঠিন কিছু নয় পুনরায় খুলে দেওয়া : আব্বাস আরাঘচি
home হোম / জাতীয় / সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে এনসিপি নেতারা
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে এনসিপি নেতারা

সোমবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নাহিদ ইসলামের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল বৈঠকে অংশ নেয়; জাতীয় ঐক্যের লক্ষ্যে পর্যায়ক্রমে অন্যান্য দলের সঙ্গেও আলোচনায় বসবেন সরকারপ্রধান।

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ • দুপুর ০২:৫৫
history আপডেট: ২ ঘণ্টা আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১ বার পঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সংলাপে যোগ দিয়েছেন জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতাদের উদ্যোগে গঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টার দিকে দলটির চার সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে সচিবালয়ে সরকারপ্রধানের ওই বৈঠক শুরু হয়।

প্রতিনিধিদলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম ছাড়াও দলটির সদস্যসচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন, এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ এবং এনসিপির যুগ্ম আহ্বায়ক আকরাম হোসেন রয়েছেন।

উল্লেখ্য, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার পরিপ্রেক্ষিতে গত ১৮ নভেম্বর জাতীয় সংসদে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে এক মঞ্চে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির শফিকুর রহমানও সেদিন দলগুলোর ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরেন। এ বিষয়ে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা একান্তে কথা বলেন। সেই ধারাবাহিকতায় আজ রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপ শুরু হলো।

প্রথম দল হিসেবে এনসিপির নেতারা আজ দুপুরে সরকারপ্রধানের সঙ্গে সংলাপে বসেছেন। জাতীয় ঐক্যের লক্ষ্যে জামায়াতসহ অন্যান্য দলের সঙ্গে প্রধানমন্ত্রীর পর্যায়ক্রমে আলোচনায় বসার কথা রয়েছে।