calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / আন্তর্জাতিক / ইমরান খান কারও চাপে দেশ ছাড়বেন না
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

ইমরান খান কারও চাপে দেশ ছাড়বেন না

কারও চাপে দেশ ছেড়ে বিদেশে যাবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তানের রাজনীতিতে ‘মাইনাস ইমরান’ ফর্মুলা বাস্তবায়নের গুঞ্জন ছড়িয়ে পড়ার পর গত শনিবার এ নিয়ে মুখ খোলেন তিনি। এদিন...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ২২ মে ২০২৩ • বিকাল ০৫:১৫
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৫৬ বার পঠিত

জামিনে মুক্ত হওয়ার পর থেকে তিনি লাহোরে তার ‘জামান পার্ক’ বাসভবনে রয়েছেন। সেখানে ৯ মে সহিংসতায় জড়িত অনেকে লুকিয়ে রয়েছেন বলে অভিযোগ করে আসছিল সরকার ও পুলিশ বাহিনী। তাদের পুলিশের হাতে তুলে দেওয়ার আলটিমেটামও দেওয়া হয়েছিল। সেই আলটিমেটাম শেষ হওয়ার পরদিন শুক্রবার সন্ধ্যায় পুলিশ ইমরান খানের বাসভবনে ঢুকে দেড় ঘণ্টার একটি অভিযানও চালায়। কিন্তু সেখান থেকে পুলিশকে খালি হাতে ফিরতে হয়। তবে সে অভিযানের পাশাপাশি জামান পার্কে ইমরান খানের সঙ্গে পাঞ্জাব পুলিশ একটি বৈঠকও করে। সে বৈঠকের বিষয়ে দুই তরফ থেকে সেদিন কিছু বলা না হলেও গণমাধ্যমে ছড়িয়ে পড়ে যে, ইমরান খানকে বিদেশে পাঠানোর প্রস্তাব দেওয়া হয়েছে। এ গুজবের মধ্যেই সাবেক এ প্রধানমন্ত্রী শনিবার তার সমর্থকদের উদ্দেশে এক বক্তব্যে বলেন, বৈঠকে তাকে জিজ্ঞেস করা হয়েছিল, দেশ ছাড়তে আহ্বান জানানো হলে তিনি দেশ ছাড়বেন কি না। এ প্রসঙ্গে তিনি তাদের উল্টো প্রশ্ন করে বলেন, আমি কেন দেশ ছাড়ব? তিনি দেশ ছাড়বেন না বলে সাফ জানিয়ে দিয়ে বলেন, দেশের বাইরে আমার কোনো সম্পদ নেই। আমি সবকিছু বিক্রি করে দিয়ে এখানে (পাকিস্তানে) এসেছি। এটা আমার দেশ। কাজেই আমার দেশ ছাড়ার কোনো প্রশ্নই ওঠে না।


tag ট্যাগ: #1111