calendar_today শনিবার, ২২ কার্তিক ১৪৩৩ • ৭ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / অর্থনীতি / নিরাপদ যাতায়াতে রাইডশেয়ারিং সার্ভিস নারীদের
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অর্থনীতি বিশেষ প্রতিবেদন

নিরাপদ যাতায়াতে রাইডশেয়ারিং সার্ভিস নারীদের

কর্মব্যস্তময় এই পৃথিবীতে ব্যস্ততা সবার আছে। জরুরি প্রয়োজনে যেকোনো কর্মজীবী মানুষকে যখন-তখন বাড়ির বাইরে যেতে হয়। বিশেষ করে নারীদের ক্ষেত্রে, একটু রাত হলেই বাইরে যাওয়ার সময় নিজের নিরাপত্তা নিয়ে চিন্তা করতে হয়। কিন্তু...

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: সোমবার, ২২ মে ২০২৩ • বিকাল ০৫:১৯
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৬৩ বার পঠিত

যাত্রীদের নিরাপত্তার জন্য উবারের মতো রাইডশেয়ারিং সার্ভিসগুলোতে আছে বিভিন্ন ধরনের ফিচার। প্রথমত, এসব প্ল্যাটফর্মের চালক হিসেবে যোগ দেওয়ার আগে কঠোর যাচাইকরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়, যাতে অপরাধের রেকর্ড সন্দেহজনক ব্যাকগ্রাউন্ড আছে এমন কেউ এই প্ল্যাটফর্মে আসতে না পারে।

রাইডশেয়ারিং ট্রিপগুলো সার্বক্ষণিক জিপিএসের আওতায় থাকে, তাই খুব সহজেই ট্র্যাক করা যায়। যাত্রীরা প্রিয়জনদের সঙ্গে সরাসরি নিজের অবস্থানও (লাইভ লোকেশন) শেয়ার করতে পারবেন। রাইড বুকিং দেওয়ার আগে যাত্রীরা চালকের নাম, ছবি, রেটিং ইত্যাদি জানতে পারেন, কোনো অপ্রীতিকর ঘটনার ব্যাপারে অভিযোগ করার ক্ষেত্রে যা খুবই দরকারি।
এ ছাড়া, ভেরিফাইড পার্টনার, ন্যাশনাল ইমার্জেন্সি ৯৯৯ সেবা, যেকোনো সময় যেকোনো ঘটনার প্রতিক্রিয়া জানানোর জন্য একটি ইনসিডেন্ট রেসপন্স টিম (আইআরটি), ভ্রমণের সময় যেকোনো সমস্যা রিপোর্ট করার জন্য একটি হেল্পলাইনের মতো সুরক্ষাসহ সমস্ত রাইডে টু-ওয়ে ফিডব্যাকের সুবিধা রয়েছে এসব অ্যাপে। পাশাপাশি, অ্যাপের ইন্স্যুরেন্স পলিসির মাধ্যমে যাত্রীরা কোনো দুর্ঘটনার মুখোমুখি হলে তাদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হয়।

যাত্রীদের নিরাপত্তার বিষয়টিকে রাইডশেয়ারিং সার্ভিসগুলো সবসময় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। তাই নারীদের নিরাপদ ও নিশ্চিন্ত যাতায়াতের জন্য বিশ্বস্ত সঙ্গী হতে পারে এসব সার্ভিস।

tag ট্যাগ: #1111