calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / জাতীয় / শেখ হাসিনার কোনো মাথাব্যথা নেই কে ভিসানীতি দিল তাতে: কাদের
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

শেখ হাসিনার কোনো মাথাব্যথা নেই কে ভিসানীতি দিল তাতে: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘আমরা সুষ্ঠু নির্বাচন করব, তাতে বাইরের কে ভিসা নীতি দিল, নিষেধাজ্ঞা দিল- এ নিয়ে আওয়ামী লীগের, শেখ হাসিনার কোনো মাথাব্যথা নেই। মানুষ আর ধানের শীষ চায় না। ওরা বলে ধানের...

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: শনিবার, ২৭ মে ২০২৩ • সন্ধ্যা ০৭:৫৮
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১১৪ বার পঠিত

সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী বলেন, ‘আমেরিকা বলেছে, সুষ্ঠু নির্বাচনে যারা বাধা দেবে তাদের ভিসা বন্ধ করবে। এটাতে আমাদের কিছু নেই, আমরা সুষ্ঠু নির্বাচন করি। সর্বশেষ গাজীপুরে দেখিয়ে দিয়েছি, আমরা নির্বাচন সুষ্ঠু করব।’ 

শনিবার রাজধানীর মধ্য বাড্ডার লুৎফর টাওয়ারের সামনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে রাজশাহী জেলা বিএনপি নেতার হত্যার হুমকির প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন অবাধ-সুষ্ঠু হয়েছে। এই নির্বাচনের মতো জাতীয় নির্বাচনও অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।

তিনি বলেন, ‘আমরা অবশ্যই নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করব। গাজীপুরে উজ্জ্বল দৃষ্টান্ত রেখে দিয়েছি। সামনের দিনে বাংলাদেশে চারটি সিটি করপোরেশন ও জাতীয় নির্বাচন অবাধ হবে। সবার অংশগ্রহণ আমরা চাই।’ 

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির কোনো শত্রু নাই, প্রধান শত্রু শেখ হাসিনা। দেশের সবচেয়ে জনপ্রিয় নেতার নাম শেখ হাসিনা।  দেশের মানুষের ভাগ্যোন্নয়নের জন্য রাজনীতি করেন শেখ হাসিনা। তিনি নিজের কথা ভাবেন না, ভাবেন দেশের কথা। ২৪ ঘণ্টায় মাত্র তিন ঘণ্টা ঘুমান আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতি নিয়ে তিনি আরও বলেন, ‘মার্কিন ভিসা নীতিতে আমাদের লাভ হলো, তারা (বিএনপি) নালিশ করেছে নিষেধাজ্ঞা দেবে! সে নিষেধাজ্ঞা কই? নির্বাচনে বোমা মারলে, গাড়ি ভাঙচুর করলে তারাই ভিসা নীতির আওতায় আসবে। আমরা আমাদের নীতিতে অটুট, আমরা নির্বাচনে যাচ্ছি।’

tag ট্যাগ: #1111