calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / বিনোদন / পরীমনির সংসার ভাঙার জন্য আমি দায়ী হবো কেন?: সুনেরাহ
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

পরীমনির সংসার ভাঙার জন্য আমি দায়ী হবো কেন?: সুনেরাহ

অভিনেত্রী তানজিন তিশা, নাজিফা তুষি ও সুনেরাহ বিনতে কামালের ‘গোপন’ ছবি ও ভিডিও ক্লিপ সোমবার দিবাগত রাতে শরীফুল রাজের ফেসবুক অ্যাকাউন্টে আপলোড করা হয়।

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: বুধবার, ৩১ মে ২০২৩ • বিকাল ০৩:৩৫
history আপডেট: ৩ বছর আগে
timer ৫ মিনিট পড়ার সময়
visibility ৬৫ বার পঠিত

যেখানে শরিফুল রাজ ও ‘ন ডরাই’ খ্যাত অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালকে পাওয়া গেছে মদ্যপ অবস্থায়। এসব ব্যক্তিগত মুহূর্তের ছবি ফাঁসের ঘণ্টাখানেক পরই রাজের ফেসবুক থেকে সেগুলো মুছে দেওয়া হয়।

এসব ছবি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তোলপাড়। এ ঘটনায় সুনেরাহ বিনতে কামাল দায়ী করছেন রাজের স্ত্রী পরীমনিকে। এ কারণে সুনেরাহর ওপর ক্ষেপেছেন পরীমনি। মাঝখানে সংসার জীবনের টানাপোড়ন চললেও সন্তানের দিকে তাকিয়ে মান-অভিমান ভুলেছেন রাজ-পরী দম্পতি।

তবে এবার ভিডিও নিয়ে মুখ খুলেছেন পরী। রাজের সঙ্গে সংসার ভাঙলে সুনেরাহ দায়ী থাকবেন বলে উল্লেখ করেছেন তিনি। 

এ নিয়ে গণমাধ্যমে কথাও বলেছেন পরীমণি। তিনি বলেন, ‘ওই মেয়েকে (সুনেরাহ) আমি চিনিই না। ওর সঙ্গে আমার কখনো কথাই হয়নি। তাহলে কেন ও আমাকে নিয়ে আজেবাজে মন্তব্য করছে। রাজের ফেসবুক থেকে প্রকাশিত ভিডিওগুলোতে অনেকেই দেখেছেন। ওখানে ওর মুখের ভাষা কেমন ছিল। আর ওরা কি স্বাভাবিক ছিল। এটা কোন ধরণের বন্ধুত্ব? রাজের ফেসবুক হ্যাক হয়নি। এটি করেছে ওই মেয়েই! কারণ রাজ ঘুমালে তার কোন হুশ থাকে না।

পরী আরও বলেন, আমরা সংসার জীবন নিয়ে বেশ ভালোই ছিলাম। কিন্তু এটি অনেকের ভালো লাগছে না। তাই আমার সংসারের পেছনে লেগেছে তারা। তার কথা ও মাতলামি দেখেছেন? এবার বুঝেন। মানুষ মনে করে, দেশের সব মদ আমিই খাই! বাকিরা সবাই ধোয়া তুলসী পাতা। ওই মেয়ে হুমকি দিয়েছে, আইনের ভয় দেখিয়েছে- আইন কি শুধু তার জন্যই। আমিও তাকে দেখে নেব, ধৈর্যের একটা সীমা আছে! আমার মনে হয় ও (সুনেরাহ) আমার সংসারটা ভাঙার চেষ্টা করছে।

পরীমনির এই বক্তব্যের জবাব দিয়েছেন অভিনেত্রী সুনেরাহ। এ অভিনেত্রীর কাছে জানতে চাওয়া হয়, আপনি পরীমনির সংসার ভাঙার চেষ্টা করছেন কিনা?

এমন প্রশ্নে তিনি বলেন- ‘প্রশ্নই আসে না। রাজের সঙ্গে আমার একসময়ে খুব ভালো বন্ধুত্ব ছিল। কিন্তু রাজ ও পরীর বিয়ের পর থেকে তার সঙ্গে আমার আর তেমন কোনো যোগাযোগ নেই। যেই ছবি-ভিডিও ছড়িয়েছে সেগুলোও রাজের বিয়ের আগের। যেখানে তার সঙ্গে আমার সেভাবে যোগাযোগই নেই, তাহলে আমি কিভাবে তাদের সংসার ভাঙার চেষ্টা করবো?’

তাহলে পরীমনি কেনো আপনাকে দায়ী করছেন? এই প্রশ্নের জবাবে সুনেরাহ বলেন, ‘এটা তো তার জন্য নতুন কোনো ঘটনা নয়। এর আগে তিনি বিদ্যা সিনহা মিমকে নিয়েও এই একই অভিযোগ তুলেছিলেন। এবার আমার নামে বলছেন।’

এই অভিনেত্রী বলেন, ‘ছবি-ভিডিও ফাঁসের ঘটনার পরপরই আমি রাজের সঙ্গে যোগাযোগ করি। তাকে জিজ্ঞেস করি, সে এগুলো পোস্ট করেছে কিনা। কিন্তু রাজ আমাকে জানায়, সে এই ছবি-ভিডিও পোস্ট করেনি।  এটা অন্য কেউ করেছে। অন্য কেউ বলতে কে হতে পারে সেটা অনুমান করাই যায়।’

tag ট্যাগ: #1111