calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / বিনোদন / সবাই নষ্ট, কেউ গোপনে কেউ ওপেনে: মিম
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

সবাই নষ্ট, কেউ গোপনে কেউ ওপেনে: মিম

বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয় মারিয়া মিম। ইনস্টাগ্রামে বেশ ভালো সংখ্যাক অনুসারী আছে তার।

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ১ জুন ২০২৩ • সকাল ০৯:০৬
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৫৫ বার পঠিত

সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে বলিউড সিনেমা ‘গাঙ্গুবাই’র নায়িকা আলিয়া ভাটের মতো লুকে একটি ছবি পোস্ট করেছেন তিনি। 

যেখানে দেখা যায়, বিছানায় হেলান দিয়ে শুয়ে আছেন মিম। তার পরনে সাদা রঙের শাড়ি। হাতে চুড়ি। চুলগুলো আলগা করে ছেড়ে দেওয়া। ঠোঁটে লিপস্টিক, কপালে টিপ। চোখের পাঁপড়িতে কাজল মাখা, দৃষ্টিতে লেগে আছে বিস্ময়!

ছবিটির ক্যাপশনে মিম লিখেছেন, ‘সবাই নষ্ট, কেউ গোপনে কেউ ওপেনে’। মারিয়া মিমের এই লুক আর ক্যাপশন দেখে অনেকেই তার রূপের প্রশংসা করেছেন। অনেকে আবার তাকে আক্রমণ করেও কথা বলেছেন। যদিও সেসবের বিপরীতে কোনো জবাবই দিতে দেখা যায়নি তাকে। 

এদিকে কয়েকদিন আগেও আবেদনময়ী রূপে ধরা দেন এই মডেল। যেখানে তাকে দেখা যায়, এক হাতে সংবাদপত্র, অন্য হাতে কফি মগ। আবার অপর এক ছবিতে এক হাতে সিগারেট, কফি মগটা রাখা হয়েছে সামনে। অনাবৃত শরীরে অপলক দৃষ্টিতে ক্যামেরার দিকে তাকিয়ে আছেন।

মারিয়া মিমের খোলামেলা সেই ছবিতেও ভক্তরা হুমড়ি খেয়ে পড়েন। তাকে নিয়ে বিভিন্ন মন্তব্যও করেন। ভক্তদের নানা রকমের মন্তব্য যেনো বেশ উপভোগই করেন এই মডেল-অভিনেত্রী। 

প্রসঙ্গত, বাংলাদেশি বংশোদ্ভূত মারিয়া মিম স্পেনের নাগরিক। ২০১২ সালে অভিনেতা সিদ্দিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি।

২০১৩ সালে এই সংসার আলো করে জন্ম নেয় এ দম্পতির প্রথম সন্তান আরশ হোসেন। ভালোবেসে সিদ্দিককে বিয়ে করলেও ২০১৯ সালের শেষের দিকে ডিভোর্স হয় তাদের। পরে আর বিয়ে করেননি এ অভিনেত্রী। 

tag ট্যাগ: #1111