calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / আন্তর্জাতিক / ইমরান খান ফের যুক্তরাষ্ট্রকে দায়ী করলেন
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

ইমরান খান ফের যুক্তরাষ্ট্রকে দায়ী করলেন

নিজের ক্ষমতাচ্যুতির পেছনে ফের যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। গত বছরের এপ্রিলে অনাস্থা ভোটে হারার পর থেকে ওয়াশিংটনকে দায়ী করছেন ইমরান। যদিও মার্কিন প্রশাসন তার অভিযোগ প্রত্যাখ্যান...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ১৩ জুন ২০২৩ • সকাল ১১:১৯
history আপডেট: ৩ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ৩২ বার পঠিত

সাবেক ক্রিকেটার বলেছেন, তাকে মার্কিন চাপে দেশের ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। মার্কিন সাময়িকী নিউজউইককে দেওয়া দীর্ঘ এক সাক্ষাৎকারে এই অভিযোগ করেছেন ইমরান খান। তার এ সাক্ষাৎকার প্রকাশ হয়েছে শনিবার।

সাবেক পাক প্রধানমন্ত্রী বলেন, তিনি যেদিন রাশিয়া সফরে গিয়েছিলেন সেদিনই ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে মস্কো। তিনি যদিও এই অভিযানের উদ্দেশ্য সমর্থন করেননি, আবার এর নিন্দা জানাতেও অস্বীকার করেছেন। 

এর কারণ হিসেবে ইমরান খান বলেন, রাশিয়ার সঙ্গে সই হওয়া একটি বাণিজ্য চুক্তি বহাল রাখার জন্য তিনি রাশিয়ার অভিযানের নিন্দা জানাতে চাননি। কিন্তু আমেরিকার পক্ষ থেকে পাকিস্তানের ওপরে মারাত্মকভাবে কূটনৈতিক চাপ সৃষ্টি করা হয় এবং তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। 

ইমরান খান আরও বলেন, এই সামরিক অভিযানের আগে পাকিস্তান রাশিয়ার সঙ্গে সস্তায় তেল ও গম কেনার চুক্তি করে। সে সময় যদি তিনি রাশিয়ার বিরুদ্ধে নিন্দা জানাতেন তাহলে এই চুক্তির ভাগ্য অনিশ্চিত হয়ে পড়তো এবং তাতে দেশের জনগণ আরো কষ্টের মধ্যে পড়ে যেত। এসব কথা বিবেচনা করে তিনি রাশিয়ার বিরুদ্ধে নিন্দা জানাতে অস্বীকৃতি জানান। অথচ আমেরিকা জাতিসংঘের মাধ্যমে পাকিস্তানকে পাশে চেয়েছিল।

ইমরান খান বলেন, ২০২২ সালের মার্চ মাসে পাকিস্তানের কূটনীতিকদের সঙ্গে মার্কিন কর্মকর্তাদের বৈঠক হয় এবং সেখানেই আমেরিকার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় যে, প্রধানমন্ত্রী হিসেবে ইমরান খানকে ক্ষমতাচ্যুত করা না হলে তার পরিণতি ভোগ করতে হবে। এর পরই তার বিরুদ্ধে জাতীয় সংসদে অনাস্থা প্রস্তাব আনা হয় এবং মার্কিন দূতাবাসের কর্মকর্তারা পাকিস্তানের সংসদ সদস্যদের সঙ্গে বৈঠক করেন।

অবশ্য ক্ষমতা হারানোর পর থেকেই ইমরান খান আমেরিকার বিরুদ্ধে এই অভিযোগ করে আসছেন। কিন্তু ওয়াশিংটন বরাবরই বলে আসছে, তারা ইমরান খানের উৎখাতের সঙ্গে জড়িত নয়।

tag ট্যাগ: #1111